• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম:
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত আন্তর্জাতিক অপরাধ আদালতের কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিলো ট্রাম্প কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী আ’ লীগের সাবেক প্রতিমন্ত্রী সতীশ চন্দ্র আর নেই ডেল্‌টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ব্যাংকাস্যুরেন্স সম্মেলন ২০২৫ শ্রীমঙ্গলে অনুষ্ঠিত কুমিল্লায় পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত মহাসড়কে গতিসীমাসহ ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন: স্বরাষ্ট্রমন্ত্রী

ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইন মন্ত্রিসভায় অনুমোদন

Un24admin
আপডেটঃ : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩

আনলিমিটেড নিউজ: নাগরিকদের অনুমতি ছাড়া ফেসবুক-গুগলের মতো প্রতিষ্ঠান কোনো তথ্য দেশের বাইরে নিতে পারবে না, এমন বিধান রেখে ‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইন’-২০২৩ অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার দুপুরে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের উদ্যোগের প্রস্তাবিত এ আইনের অনুমোদন দেয় মন্ত্রিসভা।

গত তিন বছর ধরে উপাত্ত সুরক্ষা আইন করার জন্য কাজ করে আইসিটি বিভাগ। ২০২২ সালের শুরুতে সরকার আনুষ্ঠানিকভাবে উপাত্ত সুরক্ষা আইনের প্রথম খসড়া প্রকাশ করে। এরপর কয়েক ধাপে খসড়ায় পরিবর্তন আনা হয়।

জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর দফতরও গত বছর ১০ আগস্ট সরকারকে ১০টি পর্যবেক্ষণ দেয়। দেশি-বিদেশি বিভিন্ন সংস্থা ও অংশীজনদের আপত্তির মুখে চলতি বছরের আগস্টে উপাত্ত সুরক্ষা আইনের আরেকটি খসড়া প্রকাশ করা হয়। যেখানে বিভিন্ন ধারা অনেকটা শিথিল করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ