• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম:
নারীস্বাস্থ্য উন্নয়নে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক শেখ হাসিনাকে কীভাবে ফেরত পাঠানো হবে, জানালেন রণধীর জয়সওয়াল রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে জুবাইদা রহমানের বৈঠক কুমিল্লায় জেনিথ ইসলামী লাইফের ব্যবসা উন্নয়ন সভা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন, ৬৩ ছাত্র বার্ন ইনস্টিটিউটে ধানমন্ডি ৩২ ও সিটি কলেজের পাশ থেকে ৪ ককটেল উদ্ধার পদ্মা সেতুর টোলপ্লাজা অবরোধ আওয়ামী লীগ নেতাকর্মীদের ফার্মা এইডসের বোর্ড সভা ১৪ নভেম্বর ইরানে নয়, ‘রেজিম চেঞ্জ’ এখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রে?

বেইলি রোডে আগুনের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি

Un24admin
আপডেটঃ : শুক্রবার, ১ মার্চ, ২০২৪
বেইলি রোডে আগুনের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি
বেইলি রোডে আগুনের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি

আনলিমিটেড নিউজঃ রাজধানীর বেইলি রোডে কাচ্ছি ভাই রেস্টুরেন্টের ভবনে আগুন লাগার ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস সদর দফতর।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) ফায়ার সার্ভিস সদর দফতর থেকে মিডিয়া সেলের কর্মকর্তা শাজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, অগ্নিকাণ্ডের বিস্তারিত জানার জন্য ফায়ার সার্ভিসের তরফ থেকে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটির সভাপতি হলেন- লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স)। এছাড়া সদস্য সচিব জনাব মো. ছালেহ উদ্দিন, উপপরিচালক ও সংশ্লিষ্ট জোনের ডিএডি, সিনিয়র স্টেশন অফিসার এবং ওয়ারহাউজ ইন্সপেক্টর।

রাজধানীর বেইলি রোডে কাচ্চি ভাই রেস্টুরেন্টের ভবনে লাগা আগুনের ঘটনায় এখন পর্যন্ত ৪৩ জনের মারা গেছেন বলে নিশ্চিত করেছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটের দিকে কাচ্চি ভাই রেস্টুরেন্টের ভবনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের চেষ্টায় রাত ১১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ