• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী দক্ষিণের ৪নং ওয়ার্ড আ’লীগ সভাপতি মাসুদ হাসান শামীমসহ ২৪ আসামী ১০ দিনের রিমান্ডে বাবা-মাকে সুরক্ষা দিতে সম্পত্তি হস্তান্তর আইনে সংশোধনী আনা হয়েছে : আইনমন্ত্রী শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর পরশুরামে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু, রেজিষ্ট্রেশন ২৫ সেপ্টেম্বর পর্যন্ত গুলশানে আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার ৩২ ডেঙ্গু প্রতিরোধে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ভারতে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু আজ

বিমানবন্দরে দুবাইফেরত যাত্রীর কাছে মিলল কোটি টাকার সোনা

Un24admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩

আনলিমিটেড নিউজঃ চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা শহিদুল ইসলাম নামে এক যাত্রীর থেকে ৭টি সোনার বার ও ১০০ গ্রাম ওজনের স্বর্ণালঙ্কার জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কর্মকর্তারা তাকে আটক করেন।

শুল্ক গোয়েন্দা সূত্র জানায়, আটক শহিদুলের বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলায়। বৃহস্পতিবার সকালে বিজি-১৪৮ নম্বর ফ্লাইটে তিনি চট্টগ্রাম পৌঁছেন।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর চট্টগ্রামের যুগ্ম পরিচালক বলেন, আটক যাত্রীর কাছ থেকে উদ্ধার হওয়া স্বর্ণের মূল্য প্রায় এক কোটি টাকা। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ