• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম:
গাছা জোন অফিস পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ কমিশনার ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত আন্তর্জাতিক অপরাধ আদালতের কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিলো ট্রাম্প কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী আ’ লীগের সাবেক প্রতিমন্ত্রী সতীশ চন্দ্র আর নেই ডেল্‌টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ব্যাংকাস্যুরেন্স সম্মেলন ২০২৫ শ্রীমঙ্গলে অনুষ্ঠিত কুমিল্লায় পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত

বিএনপি ভুয়া: ওবায়দুল কাদের

Un24admin
আপডেটঃ : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩

আনলিমিটেড নিউজঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি হলো ভুয়া। তাদের অবরোধ, হরতাল এবং তাদের সন্ত্রাস সব ভুয়া। তারা লাল কার্ড পেয়ে গেছে, এবার খেলা হবে।’

বুধবার সিলেট আলিয়া মাদরাসা মাঠে আয়োজিত আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আচ্ছা বলুন তো, বিএনপি এখন কোথায়? কোথায় আছে? পালিয়ে গেছে। ওরা না বলেছিল, ডিসেম্বর মাসে খালেদা জিয়া দেশ চালাবে, শেখ হাসিনা পালাবে! ২৭ অক্টোবর আবার বলেছিল, আর মাত্র কয়েকঘণ্টা পর শেখ হাসিনা তার সঙ্গী-সাথী নিয়ে পালিয়ে যাবে, মির্জা ফখরুলের বক্তৃতা। ফখরুল সাহেব এখন কোথায়? আমির খসরুও বলেছে, পালাবে।’

ওবায়দুল কাদের বলেন, ‘শেখ হাসিনা এখন বোনকে নিয়ে জনসভায় এসেছেন, সহযোদ্ধা (শেখ রেহানা)। পঁচাত্তরের পর শেখ হাসিনার একমাত্র সহযোদ্ধা হলেন বঙ্গবন্ধুর আরেক কন্যা শেখ রেহানা।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের বলেন, ‘সিলেটের মানুষ বড়ই ভাগ্যবান। ছয় লেনের রাস্তা হয়ে যাচ্ছে। যেদিকে তাকাই রাস্তাঘাট, স্কুল-কলেজ, উন্নয়ন। কোনো অন্ধকার নেই, শতভাগ বিদ্যুৎ।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ