• সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৮ পূর্বাহ্ন

বিএনপি আইনের শাসনকে বাধাগ্রস্ত করতে চায়: বাহাউদ্দিন নাছিম

Un24admin
আপডেটঃ : শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪

আনলিমিটেড নিউজঃ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বিএনপি কালো পতাকার নামে মিছিল করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। আইনের শাসনকে বাধাগ্রস্ত করতে চায়। দেশের অর্থনীতির সমৃদ্ধিকে বাধাগ্রস্ত করে মানুষের দুঃখ বাড়াতে চায় বিএনপি-জামায়াত।

শনিবার রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল সংলগ্ন প্রাঙ্গণে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

বাহাউদ্দিন নাছিম বলেন, বিএনপি দেশের মানুষের কষ্টকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা লুটতে চায়। এরা সাম্প্রদায়িক অশুভ শক্তি। এরা দেশে সন্ত্রাস ছড়িয়ে অগণতান্ত্রিক শাসন কায়েম করতে চায়। দেশের মানুষের হৃদয় থেকে বিএনপিকে চিরতরে মুছে ফেলতে হবে। এরা গণতন্ত্র, মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধকে চিরতরে ধ্বংস করতে চায়।

তিনি আরো বলেন, বিএনপি-জামায়াত দেশের ১৬ কোটি মানুষের শত্রু। এদের প্রতিরোধের মাধ্যমে দেশকে শেখ হাসিনার নেতৃত্বে আরো এগিয়ে নিতে হবে। যারাই সন্ত্রাস করবে, বিশৃঙ্খলা চালাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি জনগণকে সঙ্গে নিয়ে আমরা তাদের মোকাবিলা করতে হবে।

আওয়ামী লীগের এ যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনা দেশ ও দেশের মানুষকে ভালোবাসেন। তিনি সন্ত্রাসীদের মোকাবিলা করে দেশের মানুষদের রক্ষা করেন। মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধির জন্য তিনি অক্লান্ত পরিশ্রম করছেন। দেশের জনগণ তার সঙ্গে রয়েছে। শেখ হাসিনা জনগণের শক্তিতে বলিয়ান হয়ে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবেন।

এ সময় উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. দিলীপ রায়, কামাল চৌধুরী, ১০নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ নওশের আলী প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ