• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী দক্ষিণের ৪নং ওয়ার্ড আ’লীগ সভাপতি মাসুদ হাসান শামীমসহ ২৪ আসামী ১০ দিনের রিমান্ডে বাবা-মাকে সুরক্ষা দিতে সম্পত্তি হস্তান্তর আইনে সংশোধনী আনা হয়েছে : আইনমন্ত্রী শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর পরশুরামে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু, রেজিষ্ট্রেশন ২৫ সেপ্টেম্বর পর্যন্ত গুলশানে আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার ৩২ ডেঙ্গু প্রতিরোধে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ভারতে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু আজ

বিএনপির শতাধিক নেতাকর্মীর আওয়ামী লীগে যোগদান

Un24admin
আপডেটঃ : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩

আনলিমিটেড নিউজঃ নাটোরের বড়াইগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। রোববার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় এক অনুষ্ঠানে তারা আওয়ামী লীগে যোগদান করেন।

উপজেলার বনপাড়া পৌরসভার ৫নং ওয়ার্ডের মালিপাড়া বাজারে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ও নাটোর-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী।

এ সময় অন্যান্যদের মধ্যে বনপাড়া পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, পৌর যুবলীগ সভাপতি জাকির সরকার, সাবেক প্রধান শিক্ষক আব্দুল বারী মজুমদার, আওয়ামী লীগ নেতা আব্দুল খালেক ও জামাল উদ্দীন মিয়াজী বক্তব্য রাখেন।

পরে সাবেক ছাত্রদল নেতা জহির উদ্দিন মিয়াজীর নেতৃত্বে আওয়ামী লীগে যোগ দেয়া শতাধিক বিএনপি নেতাকর্মীকে প্রধান অতিথি ফুলের মালা পরিয়ে বরণ করে নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ