• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
প্রবাসীদের জন্য বিভাগীয় পর্যায়ে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের পরিকল্পনা : আইনমন্ত্রী সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখায় আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা সচিবালয়ে কড়াকড়ি: এমপিদের গাড়িতেও অতিরিক্ত ব্যক্তি প্রবেশে নিষেধাজ্ঞা সাবেক ২ সেনা কর্মকর্তার রিমান্ড আবেদনে কী বলা হয়েছে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাস ভবনে হামলায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে নেবে: হাসনাত নোয়াখালীতে ৪ কোটি ৩১ লাখ ৬৪ হাজার টাকার বীমা দাবির চেক হস্তান্তর নারীস্বাস্থ্য রূপান্তরে বৈশ্বিক অংশীদারত্ব ও উদ্ভাবনী অর্থায়নের আহ্বান জুবাইদা রহমানের নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির

বাড্ডায় বাবা-ছেলের মরদেহ উদ্ধার

Un24admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪

আনলিমিটেড নিউজঃ রাজধানীর বাড্ডার বেরাইদ থেকে বাবা-ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) রাতে বাড্ডা থানা পুলিশ বেরাইদের জেনে পাড়ার মুবাক্কারের বাসার নিচতলা থেকে তাদের মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থলে উপস্থিত হয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ছেলে ও শায়িত অবস্থায় বৃদ্ধ বাবার মরদেহ দেখতে পায় পুলিশ।

মৃতরা হলেন বাবা গিয়াস উদ্দিন ও ছেলে রাকিব। নিহত রাকিব হোসেন পেশায় ইলেকট্রিক মিস্ত্রি এবং আর বাবা গিয়াসউদ্দিন পেশায় স্কুল শিক্ষক ছিলেন।

পুলিশ জানায়, অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক বাবার সঙ্গে ছেলে রাকিব বেরাইদ এলাকায় ভাড়া থাকতেন। রাকিব বিদ্যুতের কাজ করতেন। দুই বছর আগে মা মারা যাওয়ার পর থেকে ছেলে রাকিবের সঙ্গে গিয়াস উদ্দিনের নানা বিষয় নিয়ে মনমালিন্য ছিল। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে প্রথমে বাবা ও পরে ছেলে আত্মহত্যা করেন।

ময়নাতদন্তের জন্য মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে।

বাড্ডার জোনের সহকারী পুলিশ কমিশনার রাজন কুমার সাহা বলেন, রাতে মোবাইলে কোনো সাড়া না পেয়ে পাশের মুদি দোকানদার হারুন বাসায় এসে দরজা বন্ধ পেয়ে ডাকাডাকি করেন। তবে কোনো সাড়া না পেয়ে স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ছেলে রাকিব হোসেনকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান, বিছানায় বাবা গিয়াসউদ্দিনকে মৃত অবস্থায় দেখতে পান তারা।

বিষয়টি তদন্তাধীন, ময়নাতদন্তে রিপোর্ট মৃত্যুর কারণ স্পষ্ট হবে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ