• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম:
অথেন্টিক চায়না এবং কোরিয়ান কসমেটিকস নিয়ে এলো Importmart গাছা জোন অফিস পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ কমিশনার ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত আন্তর্জাতিক অপরাধ আদালতের কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিলো ট্রাম্প কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী আ’ লীগের সাবেক প্রতিমন্ত্রী সতীশ চন্দ্র আর নেই ডেল্‌টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ব্যাংকাস্যুরেন্স সম্মেলন ২০২৫ শ্রীমঙ্গলে অনুষ্ঠিত

বাংলাদেশ থেকে কর্মী নেবে ইউরোপের চার দেশ

Un24admin
আপডেটঃ : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
বাংলাদেশ থেকে কর্মী নেবে ইউরোপের চার দেশ
বাংলাদেশ থেকে কর্মী নেবে ইউরোপের চার দেশ

আনলিমিটেড নিউজ:: ছয়টি খাতে বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নেয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) চারটি দেশ। এরই মধ্যে চারটি দেশ জার্মানি, ইতালি, গ্রিস ও রোমানিয়াতে বাংলাদেশি দক্ষ কর্মী পাঠানোর রোডম্যাপের কাজ গুছিয়ে এনেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানিয়েছেন, জুন থেকেই এর বাস্তবায়ন শুরু হবে।

২০২২ সালের এপ্রিলে ট্যালেন্ট পার্টনারশিপ প্রোগ্রাম ঘোষণা করে ইউরোপিয়ান ইউনিয়ন। যেখানে বলা হয়, ২৭ দেশের এই জোট দক্ষ কর্মী নেবে মোট ৭টি দেশ থেকে। তালিকায় আছে বাংলাদেশও।

এই কর্মসূচিতে যারা কাজে যাবেন মেয়াদ শেষে ফিরতে হবে দেশে। অগ্রাধিকার পাবে তথ্যপ্রযুক্তি, কেয়ারগিভিং, নির্মাণশিল্প, ট্যুরিজম ও হসপিটালিটি, কৃষি ও কৃষিপণ্য প্রক্রিয়াজাত, জাহাজ নির্মাণ ও তৈরি পোশাকশিল্প।

বাংলাদেশ কিভাবে এই সুযোগের সর্বোচ্চটা কাজ লাগাতে পারে তা নিয়ে কাজ শুরু করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সম্প্রতি হওয়া আন্তঃমন্ত্রণালয় বৈঠকে তৈরি করা হয়েছে রোড ম্যাপ।

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, ২২ জুনের মধ্যে আমরা রোডম্যাপ ফাইনাল করবো এবং ইমপ্লিমেন্টেশনে যাব। এটা এক ধরণের পাইলট প্রকল্প। সুতরাং অন্যান্য যে ইউরোপিয়ান দেশগুলো আছে তারাও কিন্তু আগ্রহী হবে। ওয়েলডিংয়ের খুব ডিমান্ড রয়েছে।

পররাষ্ট্র সচিব বলেন, ট্যালেন্টহান্ট প্রকল্পের মাধ্যমে যেতে আগ্রহী শ্রমিকদের দেওয়া হবে ভাষা ও সংস্কৃতির প্রাথমিক ধারণা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ