আনলিমিটেড নিউজ ডেস্কঃ বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম (বিআইএফ) এর নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী।

আজ শনিবার ৮মার্চ এ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপস্থিত অন্য সদস্যরা হলেন- বেঙ্গল ইসলামি লাইফের ভাইস চেয়ারম্যান আমিন হেলালী, সন্ধানী লাইফের চেয়ারম্যান মুজিবুল ইসলাম, প্রগতি লাইফের মুখ্য নির্বাহী জালালুল আজিম, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী মো. কাজীম উদ্দিন, জেনিথ ইসলামি লাইফের মুখ্য নির্বাহী এস এম নুরুজ্জামান, এনআরবি ইসলামিক লাইফের পরিচালক আরিফ সিকদার এবং বেস্ট লাইফের পরিচালক সৈয়দ বদরুল আলম প্রমুখ।