• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
কুমিল্লায় জেনিথ ইসলামী লাইফের সেলিব্রেশন অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত বিশ্ব বসতি দিবস ২০২৬ ও বসতি মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত মুন্সিগঞ্জে গ্রাহকদের ২ কোটি টাকার বীমা দাবির চেক দিল পপুলার লাইফ গ্রাহকসেবায় ‘ওয়ান পয়েন্ট সার্ভিস অ্যান্ড রিকভারি ইউনিট’ চালু প্রগ্রেসিভ লাইফের পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু! কাঠালিয়ায় কোটি টাকার ব্রিজে কাঠের সাটারিং ও খুঁটি ব্যবহার মিথ্যা চাঁদাবাজি মামলায় সাংবাদিক আসাদ সবুজের জামিন পত্নীতলায় চোলাই মদের আস্তানায় অভিযান, সহস্রাধিক লিটার ওয়াশ ধ্বংস; গ্রেপ্তার ৩ ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৬৫ জন তুরস্ক গেলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে উদ্যোগ অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র

Un24admin
আপডেটঃ : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪

আনলিমিটেড ডেস্ক নিউজঃ বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব জোরদারে উদ্যোগ নিচ্ছে যুক্তরাষ্ট্র। সম্পর্ক জোরদারে উদ্যোগ অব্যাহত থাকবে। সরকারের পাশাপাশি বেসরকারি পর্যায়েও সম্পর্ক উন্নয়নে কাজ করে যাচ্ছে ওয়াশিংটন— এমনটা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল।

সোমবার রাতে ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দফতরের সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

ব্রিফিংয়ের প্রশ্নোত্তর পর্বে একজন সাংবাদিক সম্প্রতি বাংলাদেশের সংসদ নির্বাচনের পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের বিবৃতির কথা উল্লেখ করেন। ঐ বিবৃতি অনুযায়ী, একটি উন্মুক্ত ইন্দো-প্যাসিফিকের জন্য অভিন্ন দৃষ্টিভঙ্গিকে এগিয়ে নিতে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব কীভাবে জোরদার করবে তা জানতে চাওয়া হয়।

জবাবে মার্কিন পররাষ্ট্র দফতরের প্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, বাংলাদেশের সঙ্গে আমাদের অংশীদারি জোরদারে বেশ কয়েকটি উদ্যোগ আছে। আমরা এই সম্পর্ক জোরদারে উদ্যোগ নেয়া অব্যাহত রাখব।

তিনি বলেন, আমরা আগেই বলেছি, গত বছর ছিলো আমাদের সম্পর্কের অর্ধশত বছর। এজন্য জলবায়ু পরিবর্তন মোকাবিলা, নিরাপত্তা সহযোগিতার মতো সুযোগ আছে বলে আমরা বিশ্বাস করি, সেখানে উদ্যোগ নেয়া অব্যাহত রেখেছি।

প্যাটেল বলেন, সরকারের বাইরের বিভিন্ন পক্ষের সঙ্গেও আমাদের সহযোগিতার সুযোগ আছে। সম্পর্ক জোরদারে এই সহযোগিতাকেও আমরা গুরুত্বপূর্ণ বলে মনে করি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ