• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম:
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত আন্তর্জাতিক অপরাধ আদালতের কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিলো ট্রাম্প কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী আ’ লীগের সাবেক প্রতিমন্ত্রী সতীশ চন্দ্র আর নেই ডেল্‌টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ব্যাংকাস্যুরেন্স সম্মেলন ২০২৫ শ্রীমঙ্গলে অনুষ্ঠিত কুমিল্লায় পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত মহাসড়কে গতিসীমাসহ ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের সঙ্গে নির্ধারিত সূচির আগেই টেস্ট খেলতে চায় অস্ট্রেলিয়া

Un24admin
আপডেটঃ : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩

আনলিমিটেড ডেস্ক নিউজঃ কয়েক বছর আগেও আইসিসির পূর্ণ সদস্য দেশগুলো সবাই সবার বিপক্ষে খেলার সুযোগ পেত না। তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হওয়ার পর থেকে তুলনামূলক ছোট দলগুলোর জন্য সেই দুয়ার খুলে যায়। এরপরও ক্রিকেট পরাশক্তি ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মতো দেশগুলোতে টেস্ট খেলার আমন্ত্রণ পায় না বাংলাদেশ।

এ বিষয় নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা-সমালোচনা চলে আসছে। তবে কিছুদিন আগে খবর বের হয়, ২০২৭ সালে টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়ায় যাবে বাংলাদেশ দল। তবে এখন শোনা যাচ্ছে, এই সিরিজ ২০২৬ সালে এগিয়ে আনতে চায় অজি ক্রিকেট বোর্ড (সিএ)।

আজ (মঙ্গলবার) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এ বিষয়ে এবার কথা বলেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। অস্ট্রেলিয়া-বাংলাদেশ সিরিজ নিয়ে বিসিবির চাওয়ার কথা জানান তিনি।

জালাল ইউনুস বলেন, ‘এখন পর্যন্ত ক্রিকেট অস্ট্রেলিয়া কিছু জানায়নি। আমরা মিডিয়ায় দেখেছি। ওদের নিউ ডি এইচ নামে একটা পাবলিশার আছে বোধহয়। এটা (সিরিজ এগিয়ে আনার বিষয়ে) এখনো আলোচনায় আছে, ক্রিকেট অস্ট্রেলিয়ার থেকে এরকম কোনো রেসপন্ড আমাদের কাছে আসে নাই।’

জালাল আরো বলেন, ‘আমরা জানি ২০২৭ সালে আমরা তাদের ওখানে ট্যুর করব। আলোচনা এখনো ওই অবস্থাতেই আছে। খবরটা আমরাও দেখেছি, এর পেছনে কারণ হিসেবে মনে হয়েছে— তাদের ১৫০ বছরের একটা সেলিব্রেশন আছে টেস্টে। হয়তো সেটার সঙ্গে এই সিরিজও তারা এডজাস্ট করতে চায়।’

এর আগে টেস্ট মর্যাদা পাওয়ার পর কেবল একবারই অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। ২০০৩ সালে ডারউইন ও কেয়ার্নসে দুই টেস্টের সফরটি হয়েছিল জুলাই মাসে।

আইসিসির ভবিষ্যৎ সফর পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের মার্চে অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ দলের দুই টেস্টের সিরিজ খেলার কথা। তবে সেটি ২০২৬-এর মার্চে আনতে চায় সিএ। ম্যাচ দুটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রের অংশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ