• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
বাবা-ভাইসহ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা সবুজবাগে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা রূপালী লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর: তথ্য উপদেষ্টা মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পর্শে একই পরিবারের ৩ জনের মৃত্যু দেশের বৈচিত্র্যময় প্রতিভা অন্বেষণে আসছে নতুন রিয়েলিটি শো ‘প্রতিভার সন্ধানে’ যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম

ফেরদৌস ও সাকিবের নৌকার ভার ওঠার গুঞ্জন

Un24admin
আপডেটঃ : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩

আনলিমিটেড নিউজ: ঢাকা- ১০ আসন থেকে চিত্রনায়ক ফেরদৌস আহমেদ ও মাগুরা- ২ আসন থেকে ক্রিকেটার সাকিব আল হাসান নৌকা প্রতীকে মনোনয়ন পাচ্ছেন বলে গুঞ্জন ছড়িয়েছে।

শুক্রবার (২৪ নভেম্বর) রাতে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলটির মনোনয়ন বোর্ডের সভা শেষে এমন গুঞ্জন শোনা যায়।

এদিন সকাল থেকে মনোনয়ন বোর্ডের সভা শুরু হয়। একাধিক বিরতি দিয়ে সভা চলে রাত ১০টা পর্যন্ত। সভা শেষে নেতাদের কাছ থেকে একাধিক ব্যক্তির মনোনয়ন প্রাপ্তির খবর ছড়িয়ে পড়ে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা যায়, আজকের সভায় ঢাকা বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। এছাড়া সমাজে গ্রহণযোগ্যতা আছে এবং পোর্টফোলিও ভালো, এমন ক্রিকেটার ও চিত্রনায়কের মনোনয়ন চূড়ান্ত হয়েছে বলে শোনা যায়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ