• শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন

প্লাস্টিক সার্জারি নিয়ে যা বললেন জয়া আহসান

Un24admin
আপডেটঃ : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ প্লাস্টিক সার্জারি—এই শব্দটি যেন এখন তারকাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। হলিউড থেকে বলিউড—সব জায়গাতেই এ নিয়ে চলে নানা আলোচনা। কেউ কেউ খোলামেলাভাবে স্বীকারও করেন, কেউ আবার বিষয়টি এড়িয়ে যান। বলিউড তারকা শিল্পা শেঠি, আনুশকা শর্মা কিংবা মার্কিন পপ তারকা কার্ডি বি পর্যন্ত প্লাস্টিক সার্জারি করেছেন বলে জানিয়েছেন প্রকাশ্যে।

ঢাকার চলচ্চিত্র অঙ্গনেও রয়েছে এমন আলোচনা। তবে বাংলাদেশের অভিনেত্রীরা সচরাচর এ বিষয়ে প্রকাশ্যে কথা বলেন না। কিন্তু এবার ব্যতিক্রম ঘটালেন জয়া আহসান। বেসরকারি গণমাধ্যমের একটি শোতে তিনি সরাসরি এ প্রসঙ্গে মুখ খোলেন।

শোতে আলাপের এক পর্যায়ে জয়া বলেন, মানুষ বলে, আমার পুরো শরীর নাকি প্লাস্টিক সার্জারি করা। এটা কিন্তু আমি শুনেছি। আমার নাকি মাথা থেকে পা পর্যন্ত প্লাস্টিক সার্জারি করা।

তিনি আরও বলেন, বোটক্স, এটা–সেটা ব্যবহার করি—এগুলো বলে মানুষ। মানুষ মনে করে, এগুলো আমি দেখি না। আমি দেখি মাঝেমধ্যে। আমাদের কমেন্ট বক্স দেখলে দেশের পুরুষদের মানসিক অবস্থাটা বোঝা যায়।

তবে অভিনেত্রী প্লাস্টিক সার্জারি করেছেন কি না—সে বিষয়ে সরাসরি কিছু বলেননি জয়া আহসান।

এ সময় ট্রল প্রসঙ্গেও কথা বলেন তিনি। ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী ২’ ছবিতে তাঁর বলা ‘মারোওও’ সংলাপটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ট্রল হয়।

এই প্রসঙ্গে জয়া বলেন, এটা খুব দরকার ছিল, ভালো হয়েছে তো, পচানি খাইছি না। সব সময় সবকিছুতে সফল হব? ভুল করেছি, সেটাই ঠিক আছে। আমার জীবনে কোনো কিছু ভুল না। ওই ভুলগুলো নিয়েই আজকের জয়া আমি।

২০২৫ সাল জয়া আহসানের জন্য বেশ সফল একটি বছর। বাংলাদেশ ও ভারতে তার অভিনীত ‘তাণ্ডব’, ‘উৎসব’, ‘ডিয়ার মা’ ও ‘পুতুল নাচের ইতিকথা’ ছবিগুলো মুক্তি পেয়েছে। সর্বশেষ ১৯ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় তার নতুন ছবি ‘ফেরেশতে’। পাশাপাশি ওটিটিতে মুক্তি পেয়েছে ‘জয়া আর শারমিন’ ও ‘নকশীকাঁথার জমিন’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ