• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী মাদক নির্মূলে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর সড়ক দুর্ঘটনার শিকার প্রতিমন্ত্রী আব্দুল বারী সপ্তাহের সেরা দিন জুম্মাবার গাছা থানায় এনসিপি নেতা সিফাত গ্রেফতার বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের যশোর অফিসে কোটি টাকা প্রিমিয়াম সংগ্রহ উদযাপন শান্তিপূর্ণভাবে বিশ্ব ইজতেমা আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু বীমা খাতে গ্রাহকদের স্বার্থ সুরক্ষা ও বকেয়া দাবি নিষ্পত্তিতে আইডিআরএর কঠোর অবস্থান

প্রেমের গুঞ্জনে ঘি ঢাললেন জায়েদ খান নিজেই

Un24admin
আপডেটঃ : মঙ্গলবার, ২১ মে, ২০২৪
প্রেমের গুঞ্জনে ঘি ঢাললেন জায়েদ খান নিজেই
প্রেমের গুঞ্জনে ঘি ঢাললেন জায়েদ খান নিজেই

আনলিমিটেড নিউজঃ কিছুদিন আগে অস্ট্রেলিয়ার মেলবোর্ন ও সিডনিতে স্টেজ শো করতে যান চিত্রনায়ক জায়েদ খান। সে সময় তার সাথে সেখানে উপস্থিত ছিলেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। শো’র বিরতিতে সেখানকার বিভিন্ন দর্শনীয় স্থানে একসাথে ঘুরতে যান এ জুটি। সামাজিক মাধ্যমে সেসব মুহূর্তের ছবিও পোস্ট করেন। আর এ দুজনার প্রেমের গুঞ্জনটা তখন থেকেই। এবার তাতে যেন ঘি ঢাললেন জায়েদ খান নিজেই। অভিনেত্রী ফারিয়ার প্রশংসায় হলেন পঞ্চমুখ।

দেশের একটি সংবাদমাধ্যমের সাথে আলাপকালে জায়েদ খান বলেন, এ পর্যন্ত অনেকের সাথেই আমি পারফর্ম করেছি। তবে অস্ট্রেলিয়ায় ফারিয়ার পারফর্ম দেখে আমি বেশ মুগ্ধ। একটানা সে ১৫ মিনিট পর্যন্ত নাচতে পারে। দীর্ঘ সময় ধরে মাতিয়ে রাখতে পারে দর্শকদেরকে।

জায়েদ খান আরও বলেন, নুসরাত ফারিয়া খুবই ভালো স্টেজ পারফর্ম করে। সামনে আমাদের আরও কিছু কাজ হবে।

এর আগে আরেক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি একজন ব্যাচেলর মানুষ। তাই যখন যে নায়িকার সাথে ফেসবুকে পোস্ট দিই, দর্শক মনে করেন, আমি তার সাথেই প্রেমের সম্পর্কে জড়িয়েছি। এর আগেও আমার সাথে অনেক নায়িকার নাম জড়িয়েছেন তারা। আবার অনেকের সাথে আমার বিয়েও দিয়েছেন। এ নিয়ে আর কী বলব?

এই অভিনেতা বলেন, অস্ট্রেলিয়ার ওই শোতে শুধু আমি আর নুসরাত ফারিয়া ছিলাম না। আমার কাজিন গায়ক প্রতীক হাসানও ছিল সেখানে। বিদেশের স্টেজ শোতে আমরা এই মুহূর্তে কোথায় আছি সবাইকে জানানোর জন্যই ওই পোস্ট করা। ছাতার নিচে আমার আর নুসরাতের ছবিটি তুলেছিল আমার চাচাতো ভাই গায়ক প্রতীক হাসান নিজেই।

এই অভিনেত্রী বলেন, একা একটা মেয়ে হয়ে বিদেশের মাটিতে নুসরাত অচেনা কার সাথে ঘুরবে? তাছাড়া এখানে নিরাপত্তার বিষয়টিও জড়িত আছে। তাই সবাই মিলে ট্যুরটাকে অনেক ইনজয় করেছি। ব্যাস এতটুকুই। এখানে কোনো প্রেম-ভালোবাসা নেই।

প্রসঙ্গত, গত কয়েক মাস ধরেই বিভিন্ন দেশে যাচ্ছেন অভিনেতা জায়েদ খান। আর অংশ নিচ্ছেন বিভিন্ন স্টেজ পারফরম্যান্সে। মে মাসের শেষ সপ্তাহেই লন্ডনে শো আছে তার। এ ছাড়া ক্রিকেটার সাকিব আল হাসানের সাথে তার করা একটি বিজ্ঞাপনও রয়েছে বেশ আলোচনায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ