আনলিমিটেড নিউজ ডেস্কঃঃ প্রাইম ব্যাংক পিএলসির সঙ্গে পেরোল চুক্তি স্বাক্ষর করেছে প্রগ্রেসিভ লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিঃ।
ঢাকার কাকরাইলে প্রগ্রেসিভ লাইফ এর প্রধান কার্যালয়ে সম্প্রতি এক অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট পেরোল ব্যাংকিং এর প্রধান হাসিনা ফেরদৌস ও প্রগ্রেসিভ লাইফ ইনসিওরেন্স মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ সাইদুল আমিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন প্রগ্রেসিভ লাইফ ইনসিওরেন্স এর উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হোসেন শহীদ সোহরাওয়ারদী, মানবসম্পদ ও সংস্থাপন বিভাগের ইনচার্জ মোঃ গাজিউর রহমান বখতিয়ার, চিফ ফিন্যান্সিয়াল অফিসার সাখাওয়াত হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা।