• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
নারীস্বাস্থ্য উন্নয়নে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক শেখ হাসিনাকে কীভাবে ফেরত পাঠানো হবে, জানালেন রণধীর জয়সওয়াল রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে জুবাইদা রহমানের বৈঠক কুমিল্লায় জেনিথ ইসলামী লাইফের ব্যবসা উন্নয়ন সভা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন, ৬৩ ছাত্র বার্ন ইনস্টিটিউটে ধানমন্ডি ৩২ ও সিটি কলেজের পাশ থেকে ৪ ককটেল উদ্ধার পদ্মা সেতুর টোলপ্লাজা অবরোধ আওয়ামী লীগ নেতাকর্মীদের ফার্মা এইডসের বোর্ড সভা ১৪ নভেম্বর ইরানে নয়, ‘রেজিম চেঞ্জ’ এখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রে?

পাবনায় মাসব্যাপী বইমেলা শুরু

Un24admin
আপডেটঃ : শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪

আনলিমিটেড নিউজঃ পাবনায় ঐতিহাসিক অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরি ও বই মেলা উদযাপন পরিষদের আয়োজনে শুরু হয়েছে মাসব্যাপী বইমেলা ও সপ্তাহব্যাপী পুস্তক প্রদর্শনী।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) রাতে শহরের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়। মেলার উদ্বোধন করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শাহ্ আজম।

অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরীর পিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মো. জিয়াউর রহমান ও অধ্যাপক মোহাম্মদ কামরুজ্জামান।

এর আগে, অতিথিরা ১৩৪ বর্ষী অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরিতে হাজার বছরের পুরোনো তালপাতায় লেখা পুস্তিকা ও প্রাচীনতম গ্রন্থ প্রদর্শনীর উদ্বোধন করেন। বই মেলায় রাজধানী ঢাকাসহ স্থানীয় প্রকাশনী ও প্রতিষ্ঠানের ৩২টি স্টল স্থান পেয়েছে। প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে মেলার গেট। এছাড়া স্কুল কলেজের শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন শিক্ষা মূলক প্রতিযোগিতা সহ থাকছে স্থানীয় সাংস্কৃতিক দল গুলোর নাটক ও সাংস্কৃতিক পরিবেশনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ