• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম:
কুমিল্লায় জেনিথ ইসলামী লাইফের সেলিব্রেশন অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত বিশ্ব বসতি দিবস ২০২৬ ও বসতি মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত মুন্সিগঞ্জে গ্রাহকদের ২ কোটি টাকার বীমা দাবির চেক দিল পপুলার লাইফ গ্রাহকসেবায় ‘ওয়ান পয়েন্ট সার্ভিস অ্যান্ড রিকভারি ইউনিট’ চালু প্রগ্রেসিভ লাইফের পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু! কাঠালিয়ায় কোটি টাকার ব্রিজে কাঠের সাটারিং ও খুঁটি ব্যবহার মিথ্যা চাঁদাবাজি মামলায় সাংবাদিক আসাদ সবুজের জামিন পত্নীতলায় চোলাই মদের আস্তানায় অভিযান, সহস্রাধিক লিটার ওয়াশ ধ্বংস; গ্রেপ্তার ৩ ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৬৫ জন তুরস্ক গেলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

পাকিস্তানে বিক্ষোভে গুলি

Un24admin
আপডেটঃ : রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪

আনলিমিটেড ডেস্ক নিউজঃ পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচনের পর তিন দিনের মধ্যেও কোন দল সরকার গঠন করবে তার সুরাহা হয়নি।

ভোট গণনা ও সরকার গঠন নিয়ে নানা আলোচনা চলছেই।

এরই মধ্যে পাকিস্তানে ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট (এনডিএম) দলের প্রধান মহসিন দাওয়ার মিরান শাহ গুলিতে আহত হয়েছেন। মহসিন ছাড়াও আরও বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন বলে খবর।

স্থানীয় সময় শনিবার (১০ ফেব্রুয়রি) উত্তর ওয়াজিরিস্তানে নির্বাচনে ফল ঘোষণায় দেরি হওয়ার প্রতিবাদে বিক্ষোভ করার সময় তার ওপর এ হামলা হয়।

মহসিন দাওয়ারের সহযোগী দলের নেত্রী বুশরা গহর হামলার বিষয়টি ডনকে নিশ্চিত করেছেন।

এ হামলার জন্য পাকিস্তানের নির্বাচন কমিশনকে দায়ী করেছেন গহর।

এদিকে এ হামলার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দায়ী করেছেন এনডিএমের আরেক নেতা আফ্রাসিয়াব খটক।

তিনি অভিযোগ করে বলেছেন, বিক্ষোভ চলাকালে দাওয়ারের ওপর গুলি চালায় পুলিশ সদস্যরা।

তবে তার এই অভিযোগ নিয়ে কোনো বিবৃতি দেয়নি পুলিশ।

পাকিস্তানের খাইবারপাত্তুনখাওয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তানের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মহসিন দাওয়ার। পাকিস্তানের পার্লামেন্টের সাবেক সদস্য তিনি।

এবারের নির্বাচনে খাইবারপাত্তুনখাওয়া প্রদেশের বাজাউর এলাকার ক্ষুদ্র জাতিগোষ্ঠী–অধ্যুষিত এনএ-৪০ আসনের প্রার্থী হয়েছেন দাওয়ার। নির্বাচনে ফল ঘোষণার দেরি হওয়ার প্রতিবাদে ও কারচুপির অভিযোগ তুলে বিক্ষোভ করছিলেন তিনি।

প্রসঙ্গত, পাকিস্তান নির্বাচন কমিশন (ইসিপি) জাতীয় নির্বাচনের ২৬৫টি আসনের মধ্যে ২৫৫টির ফল ঘোষণা করেছে। ইসিপি ঘোষিত ফলাফল অনুযায়ী স্বতন্ত্র প্রার্থীরা জিতেছে ১০০টি আসনে যাদের বেশিরভাগই (৯৪) পিটিআই সমর্থিত। এছাড়া নওয়াজ শরীফের পিএমএল-এন ৭৭টি ও পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ৫৪টি আসনে জয় পেয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ