• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
গাছা থানায় এনসিপি নেতা সিফাত গ্রেফতার বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের যশোর অফিসে কোটি টাকা প্রিমিয়াম সংগ্রহ উদযাপন শান্তিপূর্ণভাবে বিশ্ব ইজতেমা আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু বীমা খাতে গ্রাহকদের স্বার্থ সুরক্ষা ও বকেয়া দাবি নিষ্পত্তিতে আইডিআরএর কঠোর অবস্থান সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও সম্মানী বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নেপালে ভয়াবহ বন্যায় বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি বন্ধ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ

পাকিস্তানে কমল জ্বালানি তেলের দাম

Un24admin
আপডেটঃ : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
পাকিস্তানে কমল জ্বালানি তেলের দাম
পাকিস্তানে কমল জ্বালানি তেলের দাম

আনলিমিটেড নিউজ ডেস্কঃ পাকিস্তানে পেট্রোল ও কেরোসিনসহ চার ধরনের জ্বালানি তেলের দাম কমেছে। রোববার (১৫ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে দেশটির অর্থ মন্ত্রণালয়।

সরকারি নতুন দর অনুযায়ী, এখন থেকে পেট্রোলের নতুন দাম লিটারপ্রতি ২৫৯ দশমিক ১০ রুপি থেকে ২৪৯ দশমিক ১০ রুপি এবং হাই স্পিড ডিজেল লিটারপ্রতি ২৬২ দশমিক ৭৫ রুপি থেকে ২৫৯ দশমিক ৬৯ রুপি করা হয়েছে।

এ ছাড়া কেরোসিনের দাম লিটারপ্রতি ১৬৯ দশমিক ৬২ রুপি থেকে ১৫৮ দশমিক ৪৭ রুপি এবং লাইট ডিজেলের দাম লিটারপ্রতি ১৫৪ দশমিক ০৫ রুপি থেকে ১৪১ দশমিক ৯৩ রুপি করা হয়েছে।

আন্তর্জাতিক বাজার পরিস্থিতি পর্যালোচনা করে তেল ও গ্যাস নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (ওগরা) এই চার ধরনের জ্বালানি তেলের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। রোববার মধ্যরাত থেকে এই নতুন সিদ্ধান্ত কার্যকর হয়েছে। আগামী ১৫ দিন এই নতুন দর সারাদেশে কার্যকর থাকবে।

এএইচএলের হেড অব রিসার্চ তাহির আব্বাস জানান, তেল ও গ্যাস নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (ওগরা) বৈশ্বিক চাহিদার পূর্বাভাস সংশোধন করায় জ্বালানি তেলের দাম কমেছে। এর ফলে চাহিদা কমে যায় এবং পরবর্তীতে দামও কমে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ