• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী দক্ষিণের ৪নং ওয়ার্ড আ’লীগ সভাপতি মাসুদ হাসান শামীমসহ ২৪ আসামী ১০ দিনের রিমান্ডে বাবা-মাকে সুরক্ষা দিতে সম্পত্তি হস্তান্তর আইনে সংশোধনী আনা হয়েছে : আইনমন্ত্রী শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর পরশুরামে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু, রেজিষ্ট্রেশন ২৫ সেপ্টেম্বর পর্যন্ত গুলশানে আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার ৩২ ডেঙ্গু প্রতিরোধে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ভারতে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু আজ

পরীমণির নানাভাই মারা গেছেন

Un24admin
আপডেটঃ : শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩

আনলিমিটেড নিউজ: ঢাকাই সিনেমার নায়িকা পরীমণির নানা শামসুল হক গাজী মারা গেছেন। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) মধ্যরাত ২টা ১১ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শুক্রবার (২৪ নভেম্বর) সকালে এক ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি জানিয়েছেন জনপ্রিয় নির্মাতা চয়নিকা চৌধুরী।

ফেসবুকে তিনি লিখেছেন, আমাদের শ্রদ্ধেয় নানুভাই… পরীমণির প্রিয় নানুভাই রাত ২টা ১১ মিনিটে এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসারত অবস্থায় সবাইকে কাঁদিয়ে আমাদের ছেড়ে পরপারে চলে গেছেন। আজাদ মসজিদে গোসল করানোর পর ভোর ৪টায় পরীমণি নানুভাইকে নিয়ে এখন তার নিজ গ্রামের পথে। সেখানেই নানীর পাশে নানুভাইকে শায়িত করা হবে।

তিনি আরও লিখেছেন, সবাই পরীর জন্যে, পরীর নানুভাইয়ের জন্যে দোয়া ও প্রার্থনা করবেন, যেন পরপারে তিনি শান্তিতে থাকেন। পরী যেন সহ্য শক্তি পায়। আহা! নানুভাই আপনাকে কোনদিন ভুলব না। আমার দেখা আপনি অসাধারণ সুশিক্ষিত একজন মানবিক মানুষ। আপনার ভালোবাসা অমলিন। শ্রদ্ধা আর ভালোবাসা।

পরিমণির নানাবাড়ি পিরোজপুরে। ছোটবেলায় মা মারা যাওয়ার পর নানা বাড়িতেই বেড়ে ওঠেন পরিমণি। নানাবাড়িতে থেকেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস করেন তিনি।

পরিমণির নানা শামসুল হক পিরোজপুরেই থাকতেন। তবে মাঝে মাঝে পরিমণির আবদারে ঢাকায় ছুটে আসতেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ