• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
গাছা থানায় এনসিপি নেতা সিফাত গ্রেফতার বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের যশোর অফিসে কোটি টাকা প্রিমিয়াম সংগ্রহ উদযাপন শান্তিপূর্ণভাবে বিশ্ব ইজতেমা আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু বীমা খাতে গ্রাহকদের স্বার্থ সুরক্ষা ও বকেয়া দাবি নিষ্পত্তিতে আইডিআরএর কঠোর অবস্থান সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও সম্মানী বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নেপালে ভয়াবহ বন্যায় বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি বন্ধ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ

পদত্যাগ করলেন কেজরিওয়াল

Un24admin
আপডেটঃ : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
পদত্যাগ করলেন কেজরিওয়াল
পদত্যাগ করলেন কেজরিওয়াল

আনলিমিটেড নিউজ ডেস্কঃ দিল্লির মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন আদ আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে তিনি পদত্যাগ করেন। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে কেজরিওয়াল লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনার সঙ্গে তার বাসভবনে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেয়ার জন্য দেখা করেন। সেখানে তার তার উত্তরসূরি অর্থাৎ দিল্লির পরবর্তী ‍মুখ্যমন্ত্রী অতীশি এবং সাবেক উপ-মুখ্যমন্ত্রীও ছিলেন। খবরে ইন্ডিয়া টুডে

এর আগে, দীর্ঘ ছয় মাস কারাভোগ শেষে কারামুক্তির মাত্র দুদিন পর মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন অরবিন্দ কেজরিওয়াল। স্থানীয় সময় রোববার (১৫ সেপ্টেম্বর) বিকেলে দিল্লিতে আয়োজিত দলীয় এক অনুষ্ঠানে কেজরিওয়াল এমন ঘোষণা দেন।

এদিকে ৪৩ বছর বয়সী অতীশি এখন দিল্লি সরকারের শিক্ষা ও গণপূর্তমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। দিল্লির ক্ষমতাসীন দল আপের ভেতরে বিশাল পরিবর্তন দেখা দিলে তিনি পাদপ্রদীপের আলোয় এসে পড়েন। মূলত প্রবীণ নেতা মনীশ সিসোদিয়া ও সত্যেন্দ্র জৈন আইনি সমস্যায় জড়িয়ে পদত্যাগ করেন। সিসোদিয়া ও জৈনের গ্রেপ্তার ও পদত্যাগের দলে নেতৃত্বে শূন্যতা দেখা দেয়।

রোডস স্কলার এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রী অতীশির শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি সরকারি কাজে তার অভিজ্ঞতা তাকে সুপরিচিত করেছে, বিশেষ করে শিক্ষা ক্ষেত্রে। দিল্লির শিক্ষা সংস্কারের অন্যতম স্থপতি হিসেবে তিনি আপের নেতৃত্ব দিয়েছেন। তিনিই দিল্লির সরকারি স্কুলগুলোর উন্নতি ঘটান। কেজরিওয়াল প্রশাসনের অন্যতম সাফল্য ছিল এটি।

অতীশি তার ক্যারিয়ার শুরু করেন তৃণমূল স্তরের সংগঠনের সঙ্গে কাজ করে। তারপর তিনি আপে যোগ দিয়ে দ্রুত সামনে অগ্রসর হতে শুরু করেন। শিক্ষা সংস্কারক হিসেবে তার ভূমিকা তাকে জাতীয় স্বীকৃতি এনে দেয়। দিল্লির পানি সংকট ও নারীদের সুরক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কাজ করে তিনি জনসম্মুখে ইতিবাচক ভাবমূর্তি গড়ে তোলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ