• শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন

ন্যাশনাল লাইফ ইসলামী তাকাফুল বীমার শরীয়াহ্ কাউন্সিলের ৫২ তম সভা

Un24admin
আপডেটঃ : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

দেশের শীর্ষতম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর ইসলামী তাকাফুল বীমার ৫২তম শরীয়াহ কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ নভেম্বর কোম্পানীর বোর্ড রুমে এ সভা অনুষ্ঠিত হয়। শরীয়াহ কাউন্সিল চেয়ারম্যান মাওলানা শাহ ওয়ালী উল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কোম্পানীর চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, সদস্য ড. মাওলানা কাফিলুদ্দীন সরকার সালেহী, কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ খসরু চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক এন্ড সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএ, কোম্পানী সচিব মোঃ আব্দুল ওহাব মিয়ান, শরীয়াহ বোর্ড সচিব জিএম হেলাল উদ্দিন, মুরাকিব মোঃ জামাল হোসেন অংশ নেন। সভায় তাকাফুল ব্যবসা উন্নয়নে গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করা হয় এবং ব্যবসার অগ্রগতিতে সকলেই সন্তোষ প্রকাশ করেন।
সভা শেষে শরীয়াহ বোর্ডের পক্ষ থেকে কোম্পানীর নবনির্বাচিত চেয়ারম্যান জনাব তোফাজ্জল হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে কোম্পানীর অগ্রগতি, নতুন চেয়ারম্যানের সাফল্য ও সুস্বাস্থ্য কামনায় বিশেষ দোয়া করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ