• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী মাদক নির্মূলে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর সড়ক দুর্ঘটনার শিকার প্রতিমন্ত্রী আব্দুল বারী সপ্তাহের সেরা দিন জুম্মাবার গাছা থানায় এনসিপি নেতা সিফাত গ্রেফতার বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের যশোর অফিসে কোটি টাকা প্রিমিয়াম সংগ্রহ উদযাপন শান্তিপূর্ণভাবে বিশ্ব ইজতেমা আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু বীমা খাতে গ্রাহকদের স্বার্থ সুরক্ষা ও বকেয়া দাবি নিষ্পত্তিতে আইডিআরএর কঠোর অবস্থান

ন্যায়বিচার নিশ্চিতে বিচারকদের সর্বাত্মক প্রয়াস চালানোর আহ্বান রাষ্ট্রপতির

Un24admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
ন্যায়বিচার নিশ্চিতে বিচারকদের সর্বাত্মক প্রয়াস চালানোর আহ্বান রাষ্ট্রপতির
ন্যায়বিচার নিশ্চিতে বিচারকদের সর্বাত্মক প্রয়াস চালানোর আহ্বান রাষ্ট্রপতির

আনলিমিটেড নিউজঃ বিচারপ্রার্থীরা যেন সহজে ন্যায়বিচার পেতে পারে সেজন্য সর্বোচ্চ আদালতসহ সব আদালতের বিচারকদেরকে সর্বাত্মক প্রয়াস চালানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

রাষ্ট্রপ্রধান বলেন, সুপ্রিমকোর্ট হচ্ছে বিচার প্রার্থীদের বিচার পাওয়ার শেষ আশ্রয়স্থল। তাই বিচারকার্যে বিচারপতিরা তাদের মেধা ও অভিজ্ঞতাকে কাজে লাগাবেন।

বুধবার বিকেলে বঙ্গভবনে সুপ্রিমকোর্টের আপিল বিভাগের নবনিযুক্ত তিন বিচারপতির সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এসব কথা বলেন।

প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের জানান, রাষ্ট্রপতি নতুন বিচারপতিদের অভিনন্দন জানান।

এ সময় রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, জনগণ যেন দ্রুত ও সহজে ন্যায়বিচার পায় সেজন্য নতুন বিচারপতিরা তাদের মেধা ও অভিজ্ঞতাকে কাজে লাগাবেন।

সুপ্রিমকোর্টের আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ, বিচারপতি মো. শাহিনুর ইসলাম এবং বিচারপতি কাশেফা হোসেন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব মো. ওয়াহিদুল ইসলাম খান এবং সামরিক সচিব মেজর জেনারেল এসএম সালাহউদ্দিন ইসলাম উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ