• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী দক্ষিণের ৪নং ওয়ার্ড আ’লীগ সভাপতি মাসুদ হাসান শামীমসহ ২৪ আসামী ১০ দিনের রিমান্ডে বাবা-মাকে সুরক্ষা দিতে সম্পত্তি হস্তান্তর আইনে সংশোধনী আনা হয়েছে : আইনমন্ত্রী শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর পরশুরামে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু, রেজিষ্ট্রেশন ২৫ সেপ্টেম্বর পর্যন্ত গুলশানে আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার ৩২ ডেঙ্গু প্রতিরোধে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ভারতে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু আজ

নির্বাচন সংক্রান্ত অভিযোগ জানানো যাবে ৯৯৯ নম্বরে

Un24admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩

আনলিমিটেড নিউজঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত যেকোনো অভিযোগ এখন থেকে জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে ফোন করে জানানো যাবে। অভিযোগের বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ব্যবস্থা নেবেন।

বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক শাখা-৬ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এ বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন সিনিয়র সহকারী সচিব হাবিবুল হাসান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন সংক্রান্ত যেকোনো সহায়তার জন্য জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করার জন্য অনুরোধ করা হলো। জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে প্রাপ্ত নির্বাচন সংক্রান্ত যেকোনো তথ্য, অভিযোগের বিষয়টি সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার বা সংস্থাকে অবহিত করা হবে এবং সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ