• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম:
ঢাকার ৪১৬ বছর পূর্তিতে ডিএসসিসির বর্ণিল ‘ঢাকা শোভাযাত্রা’ অনুষ্ঠিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন কক্সবাজারের পেকুয়ায় জেনিথ ইসলামী লাইফের আলোচনা সভা অনুষ্ঠিত মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়ার উদ্যোগে ত্রাণ ও ঘর নির্মাণসামগ্রী বিতরণ নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী স্ত্রীসহ বিদেশে পালানোর চেষ্টায় শেখ পরশ, দেশত্যাগে নিষেধাজ্ঞা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ফ্যাসিবাদ ঠেকাতে শিক্ষার্থীরা নজরুলের গান গাইতে গাইতে রাস্তায় নেমেছিল: রিজভী গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

নির্বাচন বানচালের চক্রান্ত করছে একটি গোষ্ঠী : মির্জা ফখরুল

Un24admin
আপডেটঃ : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ আগামী জাতীয় নির্বাচন বানচালের জন্য একটি গোষ্ঠী চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার দাবি, উগ্রবাদের নানা অজুহাত তুলে জনগণকে বিভক্ত করার চেষ্টা চলছে।

শনিবার (৩০ আগস্ট) বিকেলে ময়মনসিংহ টাউন হলের তারেক স্মৃতি অডিটরিয়ামে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের প্রথম জাতীয় প্রতিনিধি সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের দীর্ঘ দুঃশাসন ও নির্যাতনের পর একটি অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ তৈরি হয়েছে। এ নতুন বাংলাদেশে প্রত্যেক নাগরিকের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। ক্ষুদ্র বা বৃহৎ জাতিগোষ্ঠীর বিভাজন নয়— আমরা সবাই বাংলাদেশি, আমাদের সবার অধিকার সমান।’

তিনি আরও বলেন, ‘১৯৭১ সালে যেমন সব ধর্ম ও জাতিগোষ্ঠীর মানুষ এক হয়ে লড়াই করেছিল স্বাধীনতা ও অধিকারের জন্য, তেমনি আজও আমাদের সেই ঐক্য ফিরিয়ে আনতে হবে। তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত ৩১ দফা ভবিষ্যৎ বাংলাদেশের জন্য মূল নীলনকশা। এর মধ্য দিয়েই রেইনবো জাতি গঠনের পথ তৈরি হবে।’

প্রথম জাতীয় প্রতিনিধি সমাবেশে দেশের ১২টি জেলার গারো, হাজং, মণিপুরী, বানাই, বর্মণ, খাসিয়া, কোচ, হদি, ত্রিপুরাসহ ১৮টি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতিনিধি অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের সভাপতি মৃগেন হাগিদক এবং সঞ্চালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক জন জেত্রা। এ সময় আরও বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বিজন কান্তি সরকার, যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ (প্রিন্স), সংগঠনের সাধারণ সম্পাদক শিশির ‍দিও এবং বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক ও লেখক সঞ্জিব দ্রং।

বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ