• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১১ ইউনিট সাজা থেকে খালাস চেয়ে আপিল করেছেন ইনু মার্কিন নির্বাচনের আগে তেলের দাম বাড়াতে চাইছে হুতিরা: ট্রাম্প তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ ওমানের সঙ্গে সিইপিএ চুক্তির উদ্যোগ, বাণিজ্য ঘাটতি কমাতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ মারা গেছেন সচিবালয়ে ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড প্রবাসীদের জন্য বিভাগীয় পর্যায়ে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের পরিকল্পনা : আইনমন্ত্রী সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখায় আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাইমদসহ চারজন গ্রেপ্তার

Un24admin
আপডেটঃ : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

জেলা ডেস্কঃ নওগাঁর নিয়ামতপুরে ৫০ লিটার চোলাইমদসহ চারজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ৫ নম্বর পাড়ইল ইউনিয়নের কাটাপুকুর গ্রামের একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁর পুলিশ সুপারের নির্দেশনায় নিয়ামতপুর থানা পুলিশের একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে ৫০ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নিয়ামতপুর উপজেলার কাটাপুকুর গ্রামের সুনীল মুর্মু (৪৫) ও গোপাল মতি (৪০) এবং চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার হলাসপুর গ্রামের গৌরাঙ্গ মাহালী (৪২) ও লিটন মাহালী (৩৫)।

পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা পরস্পর যোগসাজশে অবৈধ চোলাইমদ তৈরি ও বিক্রির কথা স্বীকার করেছেন বলে জানা গেছে।
এ ঘটনায় নিয়ামতপুর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ