• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
ন্যাশনাল লাইফের বোর্ড সেক্রেটারি আব্দুল ওহাব মিয়ানের ইন্তেকাল ফরিদপুরে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সাথে বিএমডিএ চেয়ারম্যানের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক রাজধানীর কাঁটাবনের আগুন নিয়ন্ত্রণে, দুইজনের মৃত্যু শাহবাগে আবাসিক ভবন থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার মাদকবিরোধী সচেতনতায় পপুলার লাইফের প্রথম পুরস্কার অর্জন বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই অন্তর্বর্তী সরকারের এক বছরে ঘুষ লেনদেন ১২,৬৩৩ কোটি টাকা: টিআইবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যা আইডিআরএ চেয়ারম্যানকে ন্যাশনাল লাইফের শুভেচ্ছা

নিজস্ব ব্যবস্থাপনায় রফতানির পরিকল্পনা করছে সরকার

Un24admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, ভারতে বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের পর সরকার নিজস্ব ব্যবস্থাপনায় তৃতীয় দেশগুলোতে রফতানি সক্ষমতা অর্জনের পরিকল্পনা করছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

এ সময় বাণিজ্য উপদেষ্টা বলেন, হঠাৎ ভারতের নেওয়া এমন সিদ্ধান্তে রফতানিতে কোনো প্রভাব পড়বে না। প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে বাণিজ্যিক সক্ষমতা বাড়াতে কাজ চলছে। রফতানি ও যোগাযোগের ক্ষেত্রে যাতে কোনও ঘাটতি না পড়ে সেটার সক্ষমতাও বাড়ানোর চেষ্টা করবে সরকার।

শেখ বশির উদ্দিন আরও বলেন, ভারতের তিনটি বন্দর ব্যবহার করে ৪০ থেকে ৫০ হাজার মেট্রিক টন পণ্য ট্রান্সশিপমেন্ট হতো। সরকার এখন অন্য উপায়ে এগুলো করার চেষ্টা করবে এবং এটা করা সম্ভব। শিগগিরই এই প্রভাব কাটিয়ে উঠবে বলেও জানান তিনি।

বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক আরোপের সিদ্ধান্ত ৩ মাস স্থগিত করা নিয়ে বাণিজ্য উপদেষ্টা জানান, যুক্তরাষ্ট্র বাড়তি শুল্ক ঘোষণা স্থগিত করায় দুই দেশের মধ্যে শুল্ক সমস্যা সমাধান সহজতর হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ