• রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
অতীতে বিমা খাত কমিশন ব্যবসার খাত হিসেবে ব্যবহৃত হয়েছে‍‍‍‌‌ ন্যাশনাল লাইফের বোর্ড সেক্রেটারি আব্দুল ওহাব মিয়ানের ইন্তেকাল ফরিদপুরে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সাথে বিএমডিএ চেয়ারম্যানের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক রাজধানীর কাঁটাবনের আগুন নিয়ন্ত্রণে, দুইজনের মৃত্যু শাহবাগে আবাসিক ভবন থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার মাদকবিরোধী সচেতনতায় পপুলার লাইফের প্রথম পুরস্কার অর্জন বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই অন্তর্বর্তী সরকারের এক বছরে ঘুষ লেনদেন ১২,৬৩৩ কোটি টাকা: টিআইবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জে গণপিটুনিতে দুই ডাকাত নিহত

Un24admin
আপডেটঃ : সোমবার, ১৮ মার্চ, ২০২৪
নারায়ণগঞ্জে গণপিটুনিতে দুই ডাকাত নিহত
নারায়ণগঞ্জে গণপিটুনিতে দুই ডাকাত নিহত

আনলিমিটেড নিউজঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাচঁপুরের বাগরী এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রামবাসীর গণপিটুনিতে ডাকাত দলের দুই সদস্য নিহত হয়েছে। এসময় আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার আরও ২ জনকে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

রোববার দিবাগত মধ্যেরাতে উপজেলার সাদিপুর ইউনিয়নের বাগরী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের নাম পরিচয় কখনও পাওয়া যায়নি। আহতরা হলেন আড়াইহাজারের মাহমুদ ও সোনারগাঁয়ের জাকির হোসেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার দিবাগত রাত একটার দিকে বাগরী গ্রামের বিলে পাড়ে আট থেকে দশ জনের একটি ডাকাত দল ডাকাতির উদ্দেশ্য প্রস্তুতি নিচ্ছিলো। এসময় স্থানীয় কয়েকজন তাদের দেখতে পেয়ে ছুটে গিয়ে গ্রামবাসীকে খবর দেয়। পরে মসজিদের মাইকে ডাকাত বলে ঘোষণা দিলে গ্রামবাসী তাদের চারদিক থেকে ঘিরে ফেলে।

এসময় ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করলে স্থানীয়রা দুই জনকে ধরে গণপিটুনি দিলে তারা ঘটনাস্থলেই মারা যায়। অন্যরা পালিয়ে বিলে ঝাঁপ দেয়। পরে বিল থেকে উঠিয়ে আরও দুই ডাকাত দলের সদস্যকে পিটিয়ে গুরুত্বর আহত করা হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

সোনারগাঁয়ের পরিদর্শক তদন্ত মহসিন মিয়া জানান, নিহত দুজনের মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত ডাকাত দলের সদস্যদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাগরী গ্রামে পুলিশ মোতায়েনের পাশাপাশি নিহতের পরিচয় সনাক্ত করার চেষ্টা চলছে।

এ ঘটনায় সোমবার সোনারগাঁও থানায় মামলা হবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ