• রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
অতীতে বিমা খাত কমিশন ব্যবসার খাত হিসেবে ব্যবহৃত হয়েছে‍‍‍‌‌ ন্যাশনাল লাইফের বোর্ড সেক্রেটারি আব্দুল ওহাব মিয়ানের ইন্তেকাল ফরিদপুরে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সাথে বিএমডিএ চেয়ারম্যানের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক রাজধানীর কাঁটাবনের আগুন নিয়ন্ত্রণে, দুইজনের মৃত্যু শাহবাগে আবাসিক ভবন থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার মাদকবিরোধী সচেতনতায় পপুলার লাইফের প্রথম পুরস্কার অর্জন বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই অন্তর্বর্তী সরকারের এক বছরে ঘুষ লেনদেন ১২,৬৩৩ কোটি টাকা: টিআইবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যা

নভেম্বর মাসেই সরকারবিরোধী আন্দোলনে নামবে আওয়ামী লীগ

Un24admin
আপডেটঃ : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
নভেম্বর মাসেই সরকারবিরোধী আন্দোলনে নামবে আওয়ামী লীগ
নভেম্বর মাসেই সরকারবিরোধী আন্দোলনে নামবে আওয়ামী লীগ

আনলিমিটেড নিউজ ডেস্কঃ আগামী এক মাসের মধ্যে রাজপথে নামতে পারে বাংলাদেশ আওয়ামী লীগ। নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে দলটি আন্দোলন শুরু করতেই রাজপথে নামবে। দলটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল শুক্রবার ভয়েস অব আমেরিকাকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন,‘আমরা বিক্ষোভ প্রদর্শন এবং আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করার পরিকল্পনা করছি।’

৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিনই তিনি দেশ ছাড়িয়ে পালিয়ে ভারতে চলে যান। শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর আওয়ামী লীগের কয়েক ডজন নেতাও দেশ ছেড়ে পালিয়ে যান। পলাতক এসব নেতার মধ্যে শফিউল আলম চৌধুরী নাদেলও রয়েছেন।

নাদেল টেলিফোনে ভয়েস আমেরিকাকে জানান, দলের নেতাদের একত্রিত করতে কাজ করা হচ্ছে। অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করার জন্য অন্যান্য সমমনা রাজনৈতিক শক্তির সাথে যোগাযোগ করছেন তারা।

তার দল কত তাড়াতাড়ি রাজপথে নামার পরিকল্পনা করছে জানতে চাইলে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘দুই সপ্তাহ বা এক মাস পরে, আমরা আন্দোলনে নামতে পারি।’

আওয়ামী লীগ অন্তর্বর্তী সরকারের সঙ্গে বসতে আগ্রহী নয় বলেও জানিয়েছেন শফিউল আলম চৌধুরী।

তিনি বলেন, ‘এই (অন্তর্বর্তী) সরকার সম্পূর্ণ অসাংবিধানিক। আমরা যদি তাদের বিরুদ্ধে প্রতিবাদ করি, সারা দেশে বিক্ষোভ করি তাহলে এই (অন্তর্বর্তী) সরকার আর টিকবে না।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ