• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম:
৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে ফিরলেন নেইমার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ বুলেট ট্রেনে দালিয়ান থেকে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা প্রধানমন্ত্রীর ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম গ্রেপ্তার ফুটবল জাদুকর লিওনেল মেসির জন্মদিন আজ ইরান যুদ্ধ থামাতে ট্রাম্পের বিরুদ্ধে অবস্থান নিল মার্কিন সিনেট লড়াইয়ে টিকে রইলো ক্রোয়েশিয়া মার্কেন্টাইল ইসলামী লাইফের চট্টগ্রামে মেজবানী ও উন্নয়ন সভা অনুষ্ঠিত নানা অভিযোগে আ.লীগ-ছাত্রলীগ নেতাকর্মীসহ আটক ৮৪

ধামরাইয়ে বাস-ট্রাক সংঘর্ষে ট্রাকচালক নিহত

Un24admin
আপডেটঃ : রবিবার, ৩০ মার্চ, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কের বালিথা বাসস্ট্যান্ড এলাকায় ড্রাম ট্রাক ও সেলফি পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষে আশিক হোসেন (২৪) নামে এক ড্রাম ট্রাকচালক নিহত হয়েছেন। এ সময় ড্রাম ট্রাকে থাকা আরও দুইজন গুরুতর আহত হয়।

শনিবার (২৯ মার্চ) রাতে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল সারওয়ার।

এর আগে, বিকেল ৫টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের বালিথা স্ট্যান্ডের সন্নিকটে এ দুর্ঘটনা ঘটে। নিহত আশিক হোসেন উপজেলার নান্নার ইউনিয়নের নান্নার গ্রামের ৫ নং ওয়ার্ডের আশরাফ হোসেনের ছেলে। সে পেশায় একজন ট্রাক চালক ছিলেন।

হাইওয়ে পুলিশ জানায়, বিকেলের দিকে মানিকগঞ্জগামী সেলফি পরিবহনের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সেলফি পরিবহন খাদে পড়ে যায় এবং ট্রাক চালক মাথায় আঘাত পান। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু ঘটে।

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল সারওয়ার বলেন, দুর্ঘটনায় আহত ট্রাক চালককে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তাকে ঢাকা মেডিকেল কলেজে রেফার্ড করেন। ঢাকা মেডিকেল কলেজে নেওয়ার পথে সে মারা যায়। এ ঘটনায় আইনানুসারে ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ