• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
তেহরানের ফ্রিডম স্কয়ারে নেওয়া হচ্ছে খামেনির মরদেহ মোল্লা নজরুলসহ পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে তদন্ত প্রতিবেদন সাপেক্ষে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুযোগ আছে : চিফ প্রসিকিউটর সরকারি ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স ইউএন-কপস’ সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী বরিশাল বিভাগে পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট

Un24admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৭ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে শত শত যানবাহন আটকা পড়েছে। ভোগান্তিতে পড়েছে শিশু থেকে শুরু করে সব বয়সী যাত্রী সাধারণ।

যাত্রী ও কয়েকজন বাস চালক জানায়, বুধবার (৪ জুন) রাত থেকেই উত্তরবঙ্গগামী লেনে গাড়ির অতিরিক্ত চাপের কারণে যানজটের সৃষ্টি হয়। মহাসড়কে যানজট নিরসনে নিয়োজিত সেনাবাহিনী-পুলিশ দীর্ঘক্ষণ কাজ করার পর জটলা ঠিক হয়।

তাদের ভাষ্য রাতভরই মহাসড়কে থেমে থেমে যানচলাচল করেছে। বৃহস্পতিবার (৫ জুন) ভোর রাত থেকে উত্তরবঙ্গগামী লেনের পাকুল্যা থেকে টাঙ্গাইলগামী সড়কে দেখা দেয় যানজটের। সেটি ঠিক হতে না হতেই ঢাকামুখী লেনে মহাসড়কের চন্দ্রা এলাকা থেকে মির্জাপুর পর্যন্ত প্রায় ১৭ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়ে যাত্রীরা। আটকা পড়ে পশুবাহী শতাধিক গাড়ি।

গোড়াই হাইওয়ে থানার ওসি মো. জসিম উদ্দিন বাংলাদেশের খবরকে বলেন, চন্দ্রা থেকে যানজটের সৃষ্টি হয়েছে। সেনাবাহিনী-পুলিশ যৌথভাবে যানজট নিরসনে কাজ করছে। আশা করছি অল্প সময়ের মধ্যেই যানচলাচল স্বাভাবিক হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ