• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী মাদক নির্মূলে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর সড়ক দুর্ঘটনার শিকার প্রতিমন্ত্রী আব্দুল বারী সপ্তাহের সেরা দিন জুম্মাবার গাছা থানায় এনসিপি নেতা সিফাত গ্রেফতার বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের যশোর অফিসে কোটি টাকা প্রিমিয়াম সংগ্রহ উদযাপন শান্তিপূর্ণভাবে বিশ্ব ইজতেমা আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু বীমা খাতে গ্রাহকদের স্বার্থ সুরক্ষা ও বকেয়া দাবি নিষ্পত্তিতে আইডিআরএর কঠোর অবস্থান

ডায়েটের মাত্রা বাড়িয়ে হাসপাতালে অভিনেত্রী

Un24admin
আপডেটঃ : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
ডায়েটের মাত্রা বাড়িয়ে হাসপাতালে অভিনেত্রী
ডায়েটের মাত্রা বাড়িয়ে হাসপাতালে অভিনেত্রী

আনলিমিটেড নিউজ ডেস্কঃ অভিনেত্রী পূজারিণী ঘোষের টালিউডে বেশ কয়েক বছর হয়েছে আসার। মডেলিং জগত থেকে অভিনয়ে আসেন তিনি। গত বছরই মুক্তি পেয়েছে অভিনেত্রীর ‘কৈফিয়ৎ’ নামে একটি ছবি। এ ছাড়া অভিরূপ ঘোষ পরিচালিত ‘ওঝা’ ওয়েব সিরিজেও কাজ করেছেন তিনি।

এদিকে এ অভিনেত্রী কড়া ডায়েট করতে গিয়ে বিপদে পড়েছেন। এমন বিপদ যে আসবে, তা আগে থেকে অনুমানও করতে পারেননি পূজারিণী। ফলও হয়েছে ভয়াবহ। অসুস্থ হয়ে দ্রুত হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।

গণমাধ্যম সূত্রে জানা গেছে, কড়া ডায়েট অনুসরণ এবং স্ট্রেসের কারণে আচমকাই অভিনেত্রীর রক্তচাপ কমে যায়। এর ফলে তিন বার জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। এরপর দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। শারীরিক অবস্থা দ্রুত অবনতি হওয়ায় শেষ পর্যন্ত আইসিইউতে রাখা হয়েছে। তবে চিকিৎসকরা জানিয়েছেন, এখন তিনি আগের থেকে অনেকটাই সুস্থ রয়েছেন।

পূজারিণী বলেন, শুধু খবরে থাকার জন্য কাজ করতে আমি রাজি নই। কাজের ক্ষুধা অবশ্যই আছে। কিন্তু যে কাজ আমাকে তৃপ্তি দেবে না, সে রকম চরিত্রে অভিনয় করতে রাজি নই। কাজের সংখ্যা কমলে টালিউডে অনেকেই নাকি নিরাপত্তাহীনতায় ভোগেন। পূজারিণী কিন্তু সে পথের মেয়ে নয়।

উল্লেখ্য, জেএল ফিফটির মতো হিন্দি ওয়েব সিরিজে অভয় দেওলের সঙ্গে অভিনয় করেছেন পূজারিণী ঘোষ। তার ঝুলিতে রয়েছে অন্য রূপকথা এবং আশমানি ভোর নামে দুটি ছবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ