• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম:
তেহরানের ফ্রিডম স্কয়ারে নেওয়া হচ্ছে খামেনির মরদেহ মোল্লা নজরুলসহ পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে তদন্ত প্রতিবেদন সাপেক্ষে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুযোগ আছে : চিফ প্রসিকিউটর সরকারি ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স ইউএন-কপস’ সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী বরিশাল বিভাগে পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

জেনেভা ক্যাম্পে আবারও সংঘর্ষ, নিহত ১

Un24admin
আপডেটঃ : সোমবার, ১১ আগস্ট, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদক কারবারিদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের মধ্যে শাহ আলম নামে এক কিশোর নিহত হয়েছেন।

সোমবার (১১ আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও ঘটনাস্থলে থাকা একাধিক পুলিশ সদস্য তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা বলেন, মাদক ব্যবসায়ীরা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিয়মিত সংঘর্ষে জড়াচ্ছে। আমরা তাদের গ্রেপ্তার করে আদালতে পাঠালেও তারা জামিনে এসে আবারও ব্যবসা দখলে নিতে সহিংসতায় লিপ্ত হচ্ছে। তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে এবং শিগগিরই আবারও গ্রেপ্তার করা হবে।

স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা গেছে, কয়েক দিন ধরে ক্যাম্পে শীর্ষ মাদক কারবারিদের মধ্যে মাদকের স্পট দখল নিয়ে ভয়াবহ সংঘর্ষ চলছে। একের পর এক ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণে আতঙ্কিত হয়ে পড়েছেন তারা।

পুলিশ সূত্র জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ