• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী মাদক নির্মূলে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর সড়ক দুর্ঘটনার শিকার প্রতিমন্ত্রী আব্দুল বারী সপ্তাহের সেরা দিন জুম্মাবার গাছা থানায় এনসিপি নেতা সিফাত গ্রেফতার বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের যশোর অফিসে কোটি টাকা প্রিমিয়াম সংগ্রহ উদযাপন শান্তিপূর্ণভাবে বিশ্ব ইজতেমা আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু বীমা খাতে গ্রাহকদের স্বার্থ সুরক্ষা ও বকেয়া দাবি নিষ্পত্তিতে আইডিআরএর কঠোর অবস্থান

জুমাতুল বিদা আজ

Un24admin
আপডেটঃ : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬

জাতীয় ডেস্ক রিপোর্টঃ আজ পবিত্র মাহে রমজানের শেষ শুক্রবার বা শেষ জুমা। মর্যাদাপূর্ণ এ দিনটি মুসলিম বিশ্বে ‘জুমাতুল বিদা’ নামে পরিচিত।

দিনটি রমজান মাসের শেষ দিন ও জুমাবার হওয়ায় মুসলমানদের কাছে এর আলাদা একটি বিশেষ তাৎপর্য রয়েছে। আগামী বছরে আরেক রমজানের কোনো জুমা ভাগ্যে নাও জুটতে পারে, সে বিশ্বাস থেকেই মুসলমানরা জুমাতুল বিদা বা রমজানের শেষ জুমাকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে থাকেন।

আজ মসজিদে মসজিদে জুমার নামাজ আদায় শেষে মুসল্লিরা মোনাজাতে আল্লাহর কাছে ক্ষমা ও রহমত প্রার্থনা করবেন। এছাড়া, দেশ ও মুসলিম উম্মাহর কল্যাণ চেয়ে আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হবে।

রমজানের শেষ শুক্রবারটিকে ‘আল কুদস’ দিবস হিসেবেও পালন করা হয়। দেশে দেশে মুসলমানরা এদিন জুমার পর প্রতিবাদ র্যালি বের করে থাকেন। ইফতারের আগে বিশেষ আলোচনা ও মোনাজাতও করা হয়।

নানা কারণেই মুসলমানদের কাছে জুমাতুল বিদার তাৎপর্য অনেক। রমজান সীমাহীন ফজিলতের মাস। জুমাতুল বিদার মাধ্যমে কার্যত রোজাকে বিদায় জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ