• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম:
তেহরানের ফ্রিডম স্কয়ারে নেওয়া হচ্ছে খামেনির মরদেহ মোল্লা নজরুলসহ পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে তদন্ত প্রতিবেদন সাপেক্ষে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুযোগ আছে : চিফ প্রসিকিউটর সরকারি ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স ইউএন-কপস’ সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী বরিশাল বিভাগে পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

ছাত্রদলের সমাবেশে অংশ নিতে বিশেষ ট্রেন

Un24admin
আপডেটঃ : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ আগামীকাল শনিবার (৩ আগস্ট) রাজধানীর শাহবাগে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় ছাত্র সমাবেশ। এ উপলক্ষে চট্টগ্রাম থেকে অংশগ্রহণকারী ছাত্রদের ঢাকায় আনতে ২০ কোচবিশিষ্ট একটি বিশেষ ট্রেন ভাড়া করেছে সংগঠনটি।

বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপকের কার্যালয় থেকে পাঠানো এক জরুরি তারবার্তায় জানানো হয়েছে, ছাত্রদলের অনুরোধে চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম রুটে একটি বিশেষ ট্রেন পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে। পিএইচটি টাইপের এই ট্রেনে মোট ২০টি কোচ থাকবে, যেখানে আসন সংখ্যা ১,১২৬টি।

বিশেষ ট্রেনটি ৩ আগস্ট সকাল ৭টা ১৫ মিনিটে চট্টগ্রাম রেলস্টেশন থেকে ছেড়ে ঢাকায় পৌঁছাবে দুপুর ১টা ১৫ মিনিটে। সমাবেশ শেষে, ওই দিন সন্ধ্যা ৭টায় ট্রেনটি ঢাকার কমলাপুর থেকে যাত্রা শুরু করে পরদিন (৪ আগস্ট) রাত ১টায় চট্টগ্রামে পৌঁছাবে।

রেলওয়ের নির্দেশনায় আরও বলা হয়েছে, বিশেষ ট্রেন পরিচালনার ক্ষেত্রে চট্টগ্রামের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা ভাড়া ও অন্যান্য চার্জ আদায়ের দায়িত্বে থাকবেন। এছাড়া বিভাগীয় পরিবহন কর্মকর্তা ট্রেনের রেক গঠন, সময়সূচী অনুযায়ী পরিচালনা, ইঞ্জিন ও ক্রু সরবরাহ, ট্রেনের পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং পাওয়ার কার ও বৈদ্যুতিক সরঞ্জামের প্রস্তুতির ব্যবস্থা করবেন।

বিশেষ ট্রেন চলাচলের সময় ঢাকা ও চট্টগ্রাম উভয় স্টেশনে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) মোতায়েনের নির্দেশনাও দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ