• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী স্ত্রীসহ বিদেশে পালানোর চেষ্টায় শেখ পরশ, দেশত্যাগে নিষেধাজ্ঞা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ফ্যাসিবাদ ঠেকাতে শিক্ষার্থীরা নজরুলের গান গাইতে গাইতে রাস্তায় নেমেছিল: রিজভী গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট নেপালে বন্যা ও প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার আশ্বাস মাথার অসুস্থতা নিয়ে কেউ এভাবে জনসম্মুখে বক্তব্য দেয়: রাশেদ খাঁন নেপালে হড়পা বানে নিহত বেড়ে ৯৫ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা

ছয় মাস পর জিতলো ব্রাজিল

Un24admin
আপডেটঃ : রবিবার, ২৪ মার্চ, ২০২৪
ছয় মাস পর জিতলো ব্রাজিল
ছয় মাস পর জিতলো ব্রাজিল

আনলিমিটেড ডেস্ক নিউজঃ অবশেষে জয় পেলো ব্রাজিল। সব প্রতিযোগিতা মিলিয়ে চার ম্যাচ পর জয়ের ধারায় ফিরেছে সেলেসাওরা। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ইংল্যান্ডকে তাদের মাটিতেই ১-০ গোলে হারিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

ওয়েম্বলি স্টেডিয়ামে বল দখলে ব্রাজিল-ইংল্যান্ডের লড়াই ছিলো সমানে সমানে। গোলমুখেও ১৪টি শট করে দু’দল।

প্রথমার্ধে এগিয়ে যাওয়ার বেশকিছু সুযোগ পায় তারা। তবে দু’দলের রক্ষণভাগের খেলোয়াড়দের কড়া পাহারায় গোল আসেনি।
বিরতির পরও একই ধাচে চলে খেলা। ৮০ মিনিটে স্বাগতিক দর্শকদের স্তব্ধ করে এগিয়ে যায় ব্রাজিল। আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথম গোল পায় এনড্রিক।

গোলটিতে জড়িয়ে আছে ভিনিসিউসের নামও। রিয়াল তারকার শট গোলরক্ষক জর্ডান পিকফোর্ড ঠেকিয়ে দিলেও দলকে বিপদমুক্ত করতে পারেননি, ফিরতি বল পেয়ে অনায়াসে জালে পাঠান এনড্রিক।

একেবারে শেষ সময়ে এনড্রিক দ্বিতীয় গোলের দেখা পেতেও পারতেন। তবে তার শট ঠেকিয়ে ব্যবধান বড় হতে দেননি পিকফোর্ড।

অবশেষে তার গোলেই ৬ মাস পর জয়ের হাসি হেসেছে ব্রাজিল।

এই ওয়েম্বলিতে ২১ ম্যাচের মধ্যে প্রথম হারের স্বাদ নিয়ে মাঠ ছাড়ে হ্যারি কেইনকে ছাড়া খেলা ইংল্যান্ড। এখানে তারা সবশেষ হেরেছিল ২০২০ সালের অক্টোবরে, উয়েফা নেশন্স লিগে ডেনমার্কের বিপক্ষে।

এদিকে, ফ্রান্সের বিপক্ষে ২-০ গোলে জিতেছে জার্মানি। দলের হয়ে গোলদুটি করেন ফ্লোরিয়ান উইর্টজ ও কাই হাভার্টজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ