• শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন

চাঁদপুর-২ আসনে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া জয়ী

Un24admin
আপডেটঃ : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪

আনলিমিটেড নিউজঃ চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী (নৌকা প্রতীক) মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

চাঁদপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা কামরুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

এ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া নৌকা প্রতীকে ১ লাখ ৮৫ হাজার ৯৯৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী এম ইসফাক আহসান পেয়েছেন ২১ হাজার ৩৩৫ ভোট।

এছাড়া জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে মো. এমরান হোসেন মিয়া পেয়েছেন ১ হাজার ২৬৫ ভোট, বাংলাদেশ সুপ্রিম পার্টির একতারা প্রতীক নিয়ে পেয়েছেন ৯৫৮ ভোট, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (জাসদ) মশাল প্রতীক নিয়ে পেয়েছেন ৫৮৭ ভোট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ