• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম:
৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে ফিরলেন নেইমার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ বুলেট ট্রেনে দালিয়ান থেকে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা প্রধানমন্ত্রীর ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম গ্রেপ্তার ফুটবল জাদুকর লিওনেল মেসির জন্মদিন আজ ইরান যুদ্ধ থামাতে ট্রাম্পের বিরুদ্ধে অবস্থান নিল মার্কিন সিনেট লড়াইয়ে টিকে রইলো ক্রোয়েশিয়া মার্কেন্টাইল ইসলামী লাইফের চট্টগ্রামে মেজবানী ও উন্নয়ন সভা অনুষ্ঠিত নানা অভিযোগে আ.লীগ-ছাত্রলীগ নেতাকর্মীসহ আটক ৮৪

ঘুমধুম ও তুমব্রু সীমান্তে আতঙ্কে ৫ স্কুল বন্ধ

Un24admin
আপডেটঃ : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪

আনলিমিটেড নিউজঃ মিয়ানমার সীমান্তে এরই মধ্যে এক বাংলাদেশির বাড়িতে মর্টাল শেল আঘাত হেনেছে। অপর ঘটনায় গুলিতে আহত হয়েছেন একজন। এ পরিস্থিতিতে সীমান্তে আতঙ্ক বিরাজ করছে। ফলে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির উপজেলার ঘুমধুম ও তুমব্রু সীমান্তের কাছে পাঁচটি প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখা হয়েছে।

বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো- তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভাজাবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাইশারী সরকারি প্রাথমিক বিদ্যালয়, তুমব্রু পশ্চিমকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়।

ঐ এলাকার সার্বিক পরিস্থিতি এবং শিক্ষার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করে স্কুলগুলো বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন ।

তিনি বলেন, সীমান্তে বেশ উত্তেজনা বিরাজ করছে। পাঁচটি স্কুল এরই মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। কিছু কিছু জায়গায় যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ