• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী মাদক নির্মূলে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর সড়ক দুর্ঘটনার শিকার প্রতিমন্ত্রী আব্দুল বারী সপ্তাহের সেরা দিন জুম্মাবার গাছা থানায় এনসিপি নেতা সিফাত গ্রেফতার বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের যশোর অফিসে কোটি টাকা প্রিমিয়াম সংগ্রহ উদযাপন শান্তিপূর্ণভাবে বিশ্ব ইজতেমা আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু বীমা খাতে গ্রাহকদের স্বার্থ সুরক্ষা ও বকেয়া দাবি নিষ্পত্তিতে আইডিআরএর কঠোর অবস্থান

ঘর ভাঙছে হার্দিক পান্ডিয়া-নাতাশার!

Un24admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
ঘর ভাঙছে হার্দিক পান্ডিয়া-নাতাশার!
ঘর ভাঙছে হার্দিক পান্ডিয়া-নাতাশার!

আনলিমিটেড ডেস্ক নিউজঃ ভারতীয় দলের ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার সঙ্গে মডেল নাতাশা স্ট্যানকোভিচ প্রেম করে ২০২০ সালের ৩১ মে বিয়ে করেছিলেন। সে বছরই ৩০ জুলাই তাদের প্রথম সন্তান অগস্ত্যর জন্ম হয়।

এদিকে চলতি বছরের মার্চে হার্দিক পান্ডিয়ার ‘খারাপ’ আইপিএল পারফরম্যান্সের কারণে অনলাইনে বুলিংয়ের শিকার হয়েছিলেন তার স্ত্রী, সার্বিয়ান মডেল ও অভিনেতা নাতাশা স্ট্যানকোভিচ। তবে সম্প্রতি নেটপাড়ায় জোর জল্পনা ‘নাতাশা ও হার্দিক আলাদা হয়ে গেলেন?’ ‘বিয়ে ভাঙছে নাকি?’ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফরম রেডিটের পোস্টে এ জল্পনা তৈরি হয়েছে।

রেডিট পোস্টে লেখা হয়েছে, যদিও এটা কেবলই একটা জল্পনা, তবে হার্দিক ও নাতাশা দুজনেই একে অপরকে নিয়ে কোনো ইনস্টাস্টোরি পোস্ট করছেন না। এর আগে নাতাশার ইনস্টাগ্রামে নাতাশা স্ট্যানকোভিচ পান্ডিয়া লিখতেন, তবে এখন তিনি হার্দিকের নাম পুরোপুরি মুছে দিয়েছেন।

আরও লেখা হয়েছে যে, নাতাশার জন্মদিন ছিল ৪ মার্চ, তবে সেদিন হার্দিক কোনো পোস্ট করেননি। যেখানে শুধু তাদের মাঝে ছেলে অগস্ত্য রয়েছে, সেগুলো বাদে নাতাশা হার্দিকের সঙ্গে তার সাম্প্রতিক সব পোস্টও মুছে ফেলেছেন। তা ছাড়া এবারের আইপিএলে হার্দিকের জন্য নাতাশাকে মাঠেও যেতে দেখা যায়নি। ওদের মধ্যে কিছুতে সমস্যা অবশ্যই হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ