• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম:
অথেন্টিক চায়না এবং কোরিয়ান কসমেটিকস নিয়ে এলো Importmart গাছা জোন অফিস পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ কমিশনার ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত আন্তর্জাতিক অপরাধ আদালতের কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিলো ট্রাম্প কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী আ’ লীগের সাবেক প্রতিমন্ত্রী সতীশ চন্দ্র আর নেই ডেল্‌টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ব্যাংকাস্যুরেন্স সম্মেলন ২০২৫ শ্রীমঙ্গলে অনুষ্ঠিত

গাজায় জার্মান পরিবারের ৬ সদস্য নিহত

Un24admin
আপডেটঃ : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩

আনলিমিটেড ডেস্ক নিউজঃ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বোমা হামলায় জার্মানির এক পরিবারের ৬ সদস্য নিহত হয়েছেন। নিহত ওই ছয়জনের মধ্যে ইউসুফ আবুজাদাল্লাহ নামে একজন চিকিৎসক ছিলেন। গত অক্টোবরের শেষের দিকে ইসরায়েলি হামলায় প্রাণ হারান তারা। শনিবার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

জানা গেছে, ইউসুফ আবুজাদাল্লাহ ডর্টমুন্ডের একটি হাসপাতালে কাজ শুরু করার আগে তার পরিবারের সাথে দেখা করতে গাজা যান। এখানে কেনা একটি জমিতে তিনি বাড়ি তৈরি করতে চেয়েছিলেন। তবে গত ২৫ অক্টোবর ইসরায়েলি হামলার ফলে তিনি যে বাড়িতে তার পরিবারের সাথে থাকতেন সেই ঘরেই তিনি মারা যান।

ইউসুফ আবুজাদাল্লাহর ভাই আহমেদ আবুজাদাল্লাহ বলেছেন, তারা দুই সপ্তাহ পর ধ্বংসস্তূপ থেকে তার ভাই এবং তার পরিবারের সদস্যদের মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছে।

জার্মান পররাষ্ট্র দফতর বলেছে, দুর্ভাগ্যবশত, আমাদের এখন ধরে নিতে হবে যে, গাজার সংঘাতে নিহতদের মধ্যে একটি জার্মান পরিবারও রয়েছে।

মূলত ইসরায়েলি বোমা হামলার ফলে গাজায় মারা যাওয়া প্রথম জার্মান নাগরিক হচ্ছেন আবুজাদাল্লাহ এবং তার পরিবার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ