• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনাম:
প্রবাসীদের জন্য বিভাগীয় পর্যায়ে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের পরিকল্পনা : আইনমন্ত্রী সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখায় আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা সচিবালয়ে কড়াকড়ি: এমপিদের গাড়িতেও অতিরিক্ত ব্যক্তি প্রবেশে নিষেধাজ্ঞা সাবেক ২ সেনা কর্মকর্তার রিমান্ড আবেদনে কী বলা হয়েছে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাস ভবনে হামলায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে নেবে: হাসনাত নোয়াখালীতে ৪ কোটি ৩১ লাখ ৬৪ হাজার টাকার বীমা দাবির চেক হস্তান্তর নারীস্বাস্থ্য রূপান্তরে বৈশ্বিক অংশীদারত্ব ও উদ্ভাবনী অর্থায়নের আহ্বান জুবাইদা রহমানের নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির

গণতন্ত্রের জন্য ভয়ঙ্কর হয়ে উঠেছে বিএনপি: কাদের

Un24admin
আপডেটঃ : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩

আনলিমিটেড নিউজঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ব‌লেছেন, নির্বাচন ও গণত‌ন্ত্রের জন্য ভয়ঙ্কর হয়ে উঠেছে বিএনপি। এ দল‌টি দেশ জা‌তি ও গণতন্ত্রের জন্য হুম‌কি।

মঙ্গলবার রাজধানীর ধানম‌ন্ডির আওয়ামী লীগ সভাপ‌তি শেখ হা‌সিনার রাজ‌নৈতিক কার্যালয়ে সাংবা‌দিকদের সঙ্গে ওবায়দুল কাদের এসব কথা ব‌লেন।

তিনি বলেন, ৭ জানুয়ারির নির্বাচন বানচাল করতে ষড়যন্ত্র ও সন্ত্রাস করছে বিএনপি।‌ কিন্তু তা করতে পারবে না তারা। বিএনপি য‌দি ম‌নে করে তারা সন্ত্রাস করবে, ষড়য‌ন্ত্র করবে আর আওয়ামী লীগ ব‌সে থাক‌বে, তা‌দের সে চিন্তা ভুল।

‌তি‌নি আরো ব‌লেন, যারা নির্বাচন বানচালে ষড়যন্ত্র কর‌ছে, সন্ত্রাস করছে তা‌দের‌ বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে নির্বাচন ক‌মিশনের প্রতি আহ্বান জানাচ্ছি।

ওবায়দুল কাদের ব‌লেন, শরিকদের পরিষ্কার বলে‌ দিয়ে‌ছি নির্বাচনের মাঠে স্বতন্ত্র প্রার্থীরা থাকবে। বিনাপ্রতিদ্ব‌ন্দ্বিতায় নির্বা‌চিত হওয়ার কোনো সুযোগ নেই। প্রতিদ্ব‌ন্দ্বি যেই হোক তাকে ভোটে প্রতিদ্ব‌ন্দ্বিতা ক‌রেই আসতে হ‌বে। আমরাও প্রতিদ্ব‌ন্দ্বিতা করেই বিজয়ী হয়ে আসব, জাতীয় পা‌র্টিকেও প্রতিদ্ব‌ন্দ্বিতা করেই আস‌তে হ‌বে। প্রতিদ্ব‌ন্দ্বিতার বিকল্প নেই।

তি‌নি আরো ব‌লেন, আওয়ামী লী‌গের প্রার্থী হোক আর স্বতন্ত্র প্রার্থী‌ হোক, কাউকে বিশৃঙ্খলা কর‌তে দেওয়া হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ