খুলনা অঞ্চলে বীমা দাবি নিষ্পত্তি কার্যক্রমকে আরও দ্রুত ও কার্যকর করার লক্ষ্যে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়।
৪ ডিসেম্বর বৃহস্পতিবার এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মাননীয় অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব বি. এম. শওকত আলী। তিনি বীমা গ্রাহকদের আস্থা বৃদ্ধিতে দ্রুত দাবি নিষ্পত্তির গুরুত্ব তুলে ধরেন এবং মাঠপর্যায়ের কর্মকর্তাদের আরও আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করার আহ্বান জানান।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ। তারা বক্তব্যে ব্যবসা সম্প্রসারণ, গ্রাহকসেবা উন্নয়ন এবং প্রযুক্তিভিত্তিক সেবা সম্প্রসারণসহ বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন।
অনুষ্ঠানে বীমা দাবিদারদের মাঝে আনুষ্ঠানিকভাবে দাবির চেক হস্তান্তর করা হয়। চেকগ্রহণকারী গ্রাহকরা সঠিক সময়ে দাবি নিষ্পত্তির জন্য কোম্পানির প্রতি সন্তোষ প্রকাশ করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে ভবিষ্যৎ ব্যবসা উন্নয়ন পরিকল্পনা, গ্রাহক অভিজ্ঞতা উন্নয়ন এবং নতুন সেবার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। কর্মকর্তারা আগামী দিনগুলোতে আরও দ্রুত, স্বচ্ছ ও নির্ভরযোগ্য সেবা প্রদানের অঙ্গীকার ব্যক্ত করেন।