• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম:
কুমিল্লায় জেনিথ ইসলামী লাইফের সেলিব্রেশন অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত বিশ্ব বসতি দিবস ২০২৬ ও বসতি মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত মুন্সিগঞ্জে গ্রাহকদের ২ কোটি টাকার বীমা দাবির চেক দিল পপুলার লাইফ গ্রাহকসেবায় ‘ওয়ান পয়েন্ট সার্ভিস অ্যান্ড রিকভারি ইউনিট’ চালু প্রগ্রেসিভ লাইফের পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু! কাঠালিয়ায় কোটি টাকার ব্রিজে কাঠের সাটারিং ও খুঁটি ব্যবহার মিথ্যা চাঁদাবাজি মামলায় সাংবাদিক আসাদ সবুজের জামিন পত্নীতলায় চোলাই মদের আস্তানায় অভিযান, সহস্রাধিক লিটার ওয়াশ ধ্বংস; গ্রেপ্তার ৩ ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৬৫ জন তুরস্ক গেলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

কোপা আমেরিকার ড্র-গ্রুপ অব ডেথে আর্জেন্টিনা

Un24admin
আপডেটঃ : শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩

আনলিমিটেড ডেস্ক নিউজঃ টুর্নামেন্ট শুরু হতে এখনো বাকি প্রায় সাড়ে সাত মাস। এর আগেই বৃহস্পতিবার রাতে হয়ে গেল ২০২৪ কোপা আমেরিকার ড্র। ৪৮তম কোপা আমেরিকার এ আসর বসছে মার্কিন যুক্তরাষ্ট্রে। যুক্ত হচ্ছে কনকাকাফ অঞ্চলের বেশকিছু দল। সবমিলিয়ে ১৬ দল নিয়ে হবে এই টুর্নামেন্ট। যেখানে ‘এ’ গ্রুপের গ্রুপ অব ডেথে পড়েছে আর্জেন্টিনা।
অপরদিকে, কিছুটা সহজ প্রতিপক্ষ পেলেও স্বস্তি পাচ্ছে না ব্রাজিলও। গ্রুপ ‘ডি’তে কলম্বিয়া ও প্যারাগুয়ের মতো প্রতিপক্ষের সামনে পড়তে হবে ভিনিসিয়ুস জুনিয়রদের।

গ্রুপিং এর নিয়ম অনুযায়ী, কোনো গ্রুপেই তিনের বেশি কনমেবল এর দেশ এবং দুইয়ের বেশি কনকাকাফ অঞ্চলের প্রতিনিধি থাকবে না। সে অনুযায়ী, আর্জেন্টিনা এবং ব্রাজিল দুই গ্রুপেই একসঙ্গে তিনটি কনমেবলের দেশ যুক্ত হয়েছে। ‘এ’ গ্রুপে আর্জেন্টিনা পাচ্ছে মহাদেশীয় প্রতিপক্ষ পেরু এবং চিলিকে। আর ব্রাজিলের গ্রুপে মহাদেশীয় প্রতিপক্ষ কলম্বিয়া এবং প্যারাগুয়ে।

২০১৫ সালের কোপা আমেরিকা এবং ২০১৬ সালে শতবর্ষ কোপার আসরে এই চিলির কাছেই ফাইনালে হারতে হয়েছিল আর্জেন্টিনাকে। পুরাতন প্রতিপক্ষকে এবার আগে ভাগেই পাচ্ছে বর্তমান চ্যাম্পিয়নরা। ২৫ জুন মেটলাইফ স্টেডিয়ামে চিলির বিপক্ষে লড়বে আর্জেন্টিনা।

একনজরে কোপা আমেরিকা -২০২৪ এর গ্রুপ:

গ্রুপ এ – আর্জেন্টিনা, পেরু, চিলি, প্লেঅফ বিজয়ী (১)

গ্রুপ বি – মেক্সিকো, ইকুয়েডর, ভেনিজুয়েলা, জ্যামাইকা।

গ্রুপ সি – যুক্তরাষ্ট্র, উরুগুয়ে, পানামা, বলিভিয়া।

গ্রুপ ডি – ব্রাজিল, কলম্বিয়া, প্যারাগুয়ে, প্লেঅফ বিজয়ী (২)।

৪৮তম কোপা আমেরিকার আসরের পর্দা উঠবে আর্জেন্টিনা ও পেরুর ম্যাচ দিয়ে। ২০ জুন আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচ মাঠে গড়াবে। এ ছাড়া ফাইনাল হবে মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে, আগামী ১৪ জুলাই। টুর্নামেন্টের গ্রুপ পর্ব হবে ২০ জুন থেকে ২ জুলাই। কোয়ার্টার ফাইনাল ৪ থেকে ৬ জুলাই। সেমিফাইনাল ৯ ও ১০ জুলাই। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ ১৩ জুলাই। আর ফাইনাল হবে ১৪ জুলাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ