• মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
গাড়িতে নম্বর প্লেট ও আরএফআইডি ট্যাগ বাধ্যতামূলক করল ডিএমপি বিশ্বকাপের জন্য আর্জেন্টিনার দল ঘোষণা সৌদিতে পৌঁছেছেন ৫২,৩৩৪ বাংলাদেশি হজযাত্রী অভিনেতা আতাউর রহমান মারা গেছেন প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে বর্তমান সরকার— আইসিটি মন্ত্রী দুর্নীতি-সন্ত্রাসকে রাজনৈতিক পরিচয়ে নয়, ব্যক্তি হিসেবে বিবেচনা করুন: প্রধানমন্ত্রী ভূমিকম্পে মিয়ানমারের সঙ্গে কেঁপে উঠল বাংলাদেশ হাসিনার পরামর্শে ভোট ইঞ্জিনিয়ারিং করে মমতাকে হারানো হয়েছে: কর্নেল অলি রিয়াল মাদ্রিদকে উড়িয়ে লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা ২০০১-২০০৬ এর তিক্ততার পুনরাবৃত্তি দেখতে চায় না ভারত: পঙ্কজ শরণ

কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীনের বিরুদ্ধে মামলা

Un24admin
আপডেটঃ : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪

আনলিমিটেড নিউজঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন চলাকালীন ঢাকা-৩ আসনের তেগরিয়া ইউনিয়নের আব্দুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং অফিসার মোছলেম রেজাকে লাঞ্ছিত করার অভিযোগে কেরানীগঞ্জ উপজেলার চেয়ারম্যান শাহীন আহম্মেদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ওই প্রিসাইডিং অফিসার কেরানীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম হিসেবে কর্মরত।

রোববার (৭ জানুয়ারি) ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় সংশ্লিষ্ট প্রিসাইডিং অফিসার বাদী হয়ে এই মামলাটি করেন। মামলা নং-৬। নির্বাচন আইন লঙ্ঘন করার অভিযোগে এ মামলা করা হয়।

ঢাকার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আনিসুর রহমান মামলা দায়েরের বিষয়ে নিশ্চিত করে বলেন, আজ আমাদের এক প্রিসাইডিং অফিসারকে উপজেলার চেয়ারম্যান শাহীন মারধর ও লাঞ্ছিত করেন। পরে বিষয়টি আমাদের নজরে এলে সংশ্লিষ্টের সঙ্গে কথা বলে তিনি মামলা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ