• সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন

কুমিল্লায় পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর ও উন্নয়ন সভা অনুষ্ঠিত

Un24admin
আপডেটঃ : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

ব্যাংক-বীমা ডেস্ক রিপোর্টঃ কুমিল্লায় পপুলার লাইফ ইন্সুইরেন্স পিএলসি’র বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ৩ মার্চ তারিখে কুমিল্লা অঞ্চলে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত এ সভায় গ্রাহক সেবার মানোন্নয়ন, দ্রুত দাবি নিষ্পত্তি এবং ব্যবসা সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইনস‍্যুরেন্স পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইনস‍্যুরেন্স ফোরাম-এর প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ইনস‍্যুরেন্স এসোসিয়েশন-এর কার্যনির্বাহী সদস্য জনাব বি এম ইউসুফ আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মাননীয় অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব বি এম শওকত আলী। এছাড়াও কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা বলেন, গ্রাহকের আস্থা অর্জন ও টেকসই ব্যবসায়িক সাফল্যের জন্য দ্রুত ও স্বচ্ছ দাবি পরিশোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানের এক পর্যায়ে উপকারভোগীদের মাঝে বীমা দাবির চেক হস্তান্তর করা হয়।

আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগ মাঠপর্যায়ে কর্মীদের উৎসাহিত করার পাশাপাশি গ্রাহক সেবাকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ