৭ ডিসেম্বর ২০২৫ রবিবার দিনব্যাপী কুমিল্লায় জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ব্যবসা উন্নয়ন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মাননীয় ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের জয়েন্ট সেক্রেটারী জেনারেল ও বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের এক্সিকিউটিভ মেম্বার জনাব এস এম নুরুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির কুমিল্লা জেলার আহ্বায়ক জনাব মিয়া মোঃ তৌফিক, সংগঠন প্রধান জনাব মোঃ আবদুল কাদের, সিনিয়র উন্নয়ন কর্মকর্তা জনাব ইদ্রিস মিয়া, উন্নয়ন প্রশাসন বিভাগের এসভিপি ও ইনচার্জ জনাব মোহাম্মদ নিজাম উদ্দিন।
সভার সভাপতিত্ব করেন সিনিয়র উন্নয়ন কর্মকর্তা জনাব মোঃ আমিনুল হক ভূইয়া।
সভায় বাছাইকৃত প্রায় শতাধিক উন্নয়ন কর্মকর্তা অংশগ্রহণ করেন।