• মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে মাদকসহ কারবারি গ্রেফতার

Un24admin
আপডেটঃ : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
কিশোরগঞ্জে মাদকসহ কারবারি গ্রেফতার
কিশোরগঞ্জে মাদকসহ কারবারি গ্রেফতার

আনলিমিটেড জেলা ডেস্কঃ কিশোরগঞ্জের ইটনায় অভিযান চালিয়ে মাদক কারবারি দেলোয়ার হোসেন দিলুকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। এ সময় তার কাছ থেকে বিদেশি মদ, ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়।

মঙ্গলবার ভোরে উপজেলার মৃগা ইউনিয়নের আমীরগঞ্জ বাজারহাটি গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দিলু ওই এলাকার মৃত মেহের আলীর ছেলে।

ইটনা আর্মি ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন মো. মাহফুজুল ইসলামের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে দিলুকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ৬ বোতল বিদেশি মদ, ৮০ পিস ইয়াবা, ১ কেজি গাঁজা ও মাদক বিক্রির ৬৩ হাজার নগদ টাকাসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে দিলুকে ইটনা থানায় হস্তান্তর করা হয়।

এসব তথ্য নিশ্চিত করেছেন ইটনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহাব উদ্দিন।

স্থানীয় সূত্রে জানা যায়, দিলু দীর্ঘদিন ধরে মাদক কারবারির সঙ্গে যুক্ত। একাধিকবার মাদকসহ গ্রেপ্তারও হয়েছিলেন। জামিন নিয়ে আবারও তিনি মাদক কারবারি শুরু করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ