• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
শান্তিপূর্ণভাবে বিশ্ব ইজতেমা আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু বীমা খাতে গ্রাহকদের স্বার্থ সুরক্ষা ও বকেয়া দাবি নিষ্পত্তিতে আইডিআরএর কঠোর অবস্থান সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও সম্মানী বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নেপালে ভয়াবহ বন্যায় বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি বন্ধ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ তিন ব্যাংকের এমডির চুক্তি বাতিল মেঘনা লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র নবায়ন প্রিমিয়াম সংগ্রহ উৎসব শুরু

করোনায় আক্রান্ত বাইডেন

Un24admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪
করোনায় আক্রান্ত বাইডেন
করোনায় আক্রান্ত বাইডেন

আনলিমিটেড নিউজঃ করোনায় আক্রান্ত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি করোনার মৃদু উপসর্গে আক্রান্ত হয়েছেন। খবর বিবিসি

বুধবার (১৭ জুলাই) নাভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাসে নির্বাচনী প্রচারে যাওয়ার পর তার শরীকে করোনা ধরা পড়ে।

করোনা শনাক্ত হওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ব্যবহৃত বিমান এয়ার ফোর্স ওয়ানে করে ডেলাওয়ার অঙ্গরাজ্যের উদ্দেশে রওনা দেন বাইডেন। সেখানে তিনি নিজ বাড়িতে পর্যবেক্ষণে থাকবেন।

এদিকে করোনায় আক্রান্ত হওয়ার পর বাইডেনকে টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সচিব কারিন জ্যঁ-পিয়েরে। তিনি বলেন, বাসায় বসেই বাইডেন সব ধরনের দায়িত্ব পালন করবেন।

এমন সময় বাইডেন করোনা আক্রান্ত হলেন, যখন আগামী নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়াতে নিজ দল ডেমোক্রেটিক পার্টির মধ্যেই তার ওপর চাপ বাড়ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ