• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
তদন্ত প্রতিবেদন সাপেক্ষে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুযোগ আছে : চিফ প্রসিকিউটর সরকারি ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স ইউএন-কপস’ সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী বরিশাল বিভাগে পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী জুলাই জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান, শহীদদের স্মরণে স্মরণসভা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় জনতার ঢল কেপ ভার্দেকে বিদায় করে শেষ ষোলোয় আর্জেন্টিনা যশোরে পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা ও বীমা দাবির চেক হস্তান্তর

ওমান থেকে দেশে এসেছে ৪ ভাইয়ের মরদেহ

Un24admin
আপডেটঃ : বুধবার, ২০ মে, ২০২৬

প্রবাস ডেস্ক রিপোর্টঃ ওমানের দক্ষিণ আল বাতিনাহর মুলাদ্দা এলাকায় গাড়ির ভেতরে রহস্যজনক মৃত্যুবরণ করা চার প্রবাসী ভাইয়ের মরদেহ দেশে এসে পৌঁছেছে।

মঙ্গলবার (১৯ মে) বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে রাত ৮টা ১৫ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের মরদেহ এসে পৌঁছায়।

বিমানবন্দরে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করেন সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী। অনাকাঙ্ক্ষিত এমন ঘটনায় শোক প্রকাশসহ দ্রুত সময়ে মরদেহ দেশে আনার ব্যবস্থা করায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও দূতাবাসের প্রচেষ্টার প্রশংসা করেন তিনি।

এ সময় মন্ত্রণালয়ের পক্ষে থেকে ৩৫ হাজার টাকা করে মরদেহ পরিবহণ ও দাফনের জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়। রাতে চার ভাইয়ের মরদেহ নেওয়া হবে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায়।

বুধবার (২০ মে) সকালে নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ