• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম:
অতীতে বিমা খাত কমিশন ব্যবসার খাত হিসেবে ব্যবহৃত হয়েছে‍‍‍‌‌ ন্যাশনাল লাইফের বোর্ড সেক্রেটারি আব্দুল ওহাব মিয়ানের ইন্তেকাল ফরিদপুরে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সাথে বিএমডিএ চেয়ারম্যানের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক রাজধানীর কাঁটাবনের আগুন নিয়ন্ত্রণে, দুইজনের মৃত্যু শাহবাগে আবাসিক ভবন থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার মাদকবিরোধী সচেতনতায় পপুলার লাইফের প্রথম পুরস্কার অর্জন বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই অন্তর্বর্তী সরকারের এক বছরে ঘুষ লেনদেন ১২,৬৩৩ কোটি টাকা: টিআইবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যা

এয়ারপোর্টে মবের শিকার হয়েছিলেন আলিয়া

Un24admin
আপডেটঃ : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

বিনোদন ডেস্ক রিপোর্টঃ ক্যারিয়ারের শুরুর দিকে ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছিল বলিউড অভিনেত্রী আলিয়া ভাটকে। এয়ারপোর্টের কর্মীদের হাতেই তিনি ‘মব’ বা হেনস্তার শিকার হন বলে জানিয়েছেন তার সাবেক ব্যক্তিগত নিরাপত্তারক্ষী জিশান কোরেশি। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার বর্ণনা দেন তিনি।

জিশান জানান, ঘটনাটি ঘটেছিল ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ মুক্তির পরপরই। আলিয়া ভাট এয়ারপোর্টের ইমিগ্রেশন শেষ করে একটি কোণে একা দাঁড়িয়ে ছিলেন। সে সময় তার সিকিউরিটি টিমের বাকি সদস্যরা তখনও লাইনে ছিলেন। আলিয়াকে একা পেয়ে সেখানে দায়িত্বরত এয়ারপোর্ট কর্মী এবং কাস্টমস কর্মকর্তারা ছবি তোলার জন্য তাকে ঘিরে ধরেন। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

জিশানের ভাষ্যমতে, উপস্থিত লোকজন আলিয়ার অত্যন্ত কাছাকাছি চলে আসে এবং গায়ের ওপর পড়ে ছবি তোলার চেষ্টা করে। তিনি বলেন, ‘ভিড়ের চাপে আলিয়া প্রায় কোণঠাসা হয়ে পড়েছিলেন। অনেকে এমনকি তার কাঁধে ও গলায় হাত দিয়ে সেলফি তোলার চেষ্টা করছিল।’ এই আকস্মিক ঘটনায় আলিয়া ভীষণ আতঙ্কিত হয়ে পড়েন।

নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে জিশান দ্রুত সেখানে পৌঁছান এবং ভিড় সরিয়ে আলিয়াকে উদ্ধার করেন। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, সেখানে উপস্থিত ব্যক্তিরা শিক্ষিত হওয়া সত্ত্বেও একজন তারকার ব্যক্তিগত নিরাপত্তার প্রতি কোনো সম্মান দেখাননি। জিশান তাদের সতর্ক করে বলেন যে তারকা হলেও আলিয়ার ব্যক্তিগত স্পেস প্রয়োজন। এরপর তিনি নিরাপদে অভিনেত্রীকে সরিয়ে নিয়ে যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ