• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কর্মচারীর মৃত্যুতে জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবীর চেক হস্তান্তর বাস ভাড়া বাড়াল সরকার কড়া নিরাপত্তায় পশ্চিমবঙ্গের ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ, পাস ১৪৯৪২ জন চার মাসেই চেলসি থেকে বিদায় রসেনিয়রের অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি হয়নি প্রধানমন্ত্রীর কার্যালয়ে খাবারের বাজেট পাঁচ গুণ কমলো, জনপ্রতি নির্ধারণ ১৫০ টাকা প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস দেবে সরকার ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের পরিস্থিতি যাই হোক না কেন, শেষ পর্যন্ত আপনি একা: অমিতাভ

ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা হামাস প্রধানের

Un24admin
আপডেটঃ : রবিবার, ৯ জুন, ২০২৪
ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা হামাস প্রধানের
ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা হামাস প্রধানের

আনলিমিটেড ডেস্ক নিউজঃ ইসরায়েল তাদের ইচ্ছা হামাসের ওপর চাপিয়ে দিতে পারবে না এবং ফিলিস্তিনিদের নিরাপত্তা নিশ্চিত হচ্ছে না এমন কোনো চুক্তিও মানা হবে না বলে ঘোষণা দিয়েছেন হামাসের পলিটব্যুরোর প্রধান ঈসমাইল হানিয়া।

শনিবার (৮ জুন) গাজার মধ্যাঞ্চলের নুসেইরেত শরণার্থী ক্যাম্পে গণহত্যা চালায় দখলদার ইসরায়েল। তাদের হামলায় সেখানে একইদিনে ২১০ জনের মৃত্যু হয়েছে। মূলত চার জিম্মিকে ছাড়িয়ে নিতে নুসেইরেতে তারা ব্যাপক হামলা চালায়।

এমন বর্বরোচিত হামলার পরই দখলদার ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন ঈসমাইল হানিয়া।

এ ব্যাপারে এক বিবৃতিতে তিনি বলেছেন, আমাদের সাধারণ মানুষ আত্মসমর্পণ করবে না এবং এই অপরাধী শত্রুদের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ অব্যাহত থাকবে।

‘যদি ইসরায়েলি দখলদাররা মনে করে তারা তাদের ইচ্ছা আমাদের ওপর জোরপূর্বক চাপিয়ে দিতে পারবে, তাহলে তারা বিভ্রান্তিতে আছে।’

দখলদার ইসরায়েল ব্যাপক হামলা চালিয়ে চার জিম্মিকে ছাড়িয়ে নিতে পারলেও এটিকে ইসরায়েলের জন্য একটি পরাজয় হিসেবে অভিহিত করেছেন হামাসের জ্যেষ্ঠ নেতা সামি আবু জুহরি। তিনি বলেছেন, ৯ মাসের যুদ্ধের পর চার জিম্মিকে ফিরে পাওয়া একটি পরাজয়। এটি কোনো অর্জন নয়। সূত্র: রয়টার্স


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ